
নারায়ণগঞ্জের ইতিহাসে প্রথম প্রতিষ্ঠিত সামাজিক সংগঠন লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ ৫৩ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে ক্লাবের নতুন কমিটির অভ্যর্থনা, ইন্ডাকশন ইনস্টলেশন ও চার্টার নাইট অনুষ্ঠিত হয়।
গত ২৮ সেপ্টেম্বর (রবিবার) রাতে নগরীর বাঁধন কমিউনিটি সেন্টারে আয়োজিত এ বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ এ২–এর ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন শংকর কুমার রায় মনা (এমজেএফ)।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রথম ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর মহসিন ইমাম চৌধুরী (পিএমজেএফ) এবং দ্বিতীয় ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর এমরান ফারুক মঈন (পিএমজেএফ)।
অনুষ্ঠানের শুরুতে ক্লাবের থিমসং পরিবেশনের মাধ্যমে উদ্বোধন করা হয়। এরপর ডিস্ট্রিক্ট গভর্নরের নেতৃত্বে অতিথিদের নিয়ে কেক কাটা ও উপহার প্রদান পর্ব সম্পন্ন হয়।
পরে ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটিকে শপথ বাক্য পাঠ করানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাব প্রেসিডেন্ট লায়ন নাসির উদ্দিন মন্টু, সেক্রেটারি লায়ন এ্যাডভোকেট বিএম হোসেন, টেজারার লায়ন এ্যাডভোকেট জাকির হোসেন, লায়ন হায়দার আলী বাবলু, সার্ভিস চেয়ারপার্সন লায়ন শায়েদুল ইসলাম শাকিল, এলসিআইএফ কো-অর্ডিনেটর লায়ন মোঃ মাহাবুব এ এলাহী এবং মেম্বারশীপ চেয়ারপার্সন সাদিয়া আফরোজ মুক্তি।
শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আয়োজনটির পরিসমাপ্তি ঘটে।
এই অনুষ্ঠানকে ঘিরে লায়ন্স ক্লাবের সদস্যদের মধ্যে ব্যাপক উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।