রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

ডাকসুতে ছাত্রশিবিরের বিজয়,কুড়িগ্রামে দোয়া মাহফিল ও আলোচনা সভা।

বিশেষ প্রতিনিধি:দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৯ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন-২০২৫ এ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সমর্থিত প্যানেল বিজয়ের পর কুড়িগ্রামে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি আতাউর রহমান শিক্ষার্থীদের নৈতিকতা ও ইসলামী শিক্ষার গুরুত্ব সম্পর্কে বক্তব্য রাখেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন-২০২৫ এ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘নিরুঙ্কুশ ও অভূতপূর্’ বিজয় অর্জনের পর কুড়িগ্রামে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ই সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম শহরের গাড়িয়ালপাড়ায় জেলা ছাত্রশিবিরের কার্যালয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা সভাপতি মোশাররফ হোসেন সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মোবাশ্বের রাশেদীনের সঞ্চালনায় দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখার সেক্রেটারি আতাউর রহমান।

প্রধান অতিথি আতাউর রহমান বলেন, “ডাকসুর মত ছাত্রশিবিরকে দেশের সকল প্রতিষ্ঠানে চারিত্রিক বৈশিষ্ট্যের মাধ্যমে বিজয় অর্জন করতে হবে। সততা, আদর্শ ও নৈতিকতা দিয়ে মানুষের মন জয় করতে হবে।” তিনি আরও বলেন, শিক্ষা বলতে বোঝায় কুরআন, সুন্নাহ ও ইসলামী শরীয়তের জ্ঞান অর্জন এবং তা জীবনে প্রয়োগ করা।

অনুষ্ঠান শেষে জেলা ছাত্রশিবিরের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে দোয়া মাহফিলের মাধ্যমে আয়োজন সমাপ্ত হয়।

ডাকসু নির্বাচন

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102