
ঢাকা | ৮ সেপ্টেম্বর ২০২৫
দেশে বসে যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশিদের থেকে অভিনব কৌশলে ডলার হাতিয়ে নেওয়া এক প্রতারক চক্রের মূল হোতা আদিব ফয়েজকে গ্রেফতার করেছে সিআইডি ঢাকা মেট্রো দক্ষিণ বিভাগের একটি দল।
আদিব ফয়েজ (পিতা:ফয়েজ আহম্মদ)রাজধানীর খিলগাঁওয়ের সিপাহি বাগ এলাকায় অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ৮ সেপ্টেম্বর রাত ১২:৫০ মিনিটে তার ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
প্রতারণার পদ্ধতি,
তদন্তে জানা যায়,আদিব যুক্তরাষ্ট্রে অবস্থানরত বাংলাদেশিদের সাথে অনলাইনে যোগাযোগ করে নানা বিনিয়োগ ও মানি এক্সচেঞ্জের লোভ দেখিয়ে ডলার হাতিয়ে নিতেন। একইসঙ্গে দেশের বিভিন্ন মানুষের কাছ থেকেও তিনি প্রতারণার মাধ্যমে অর্থ আদায় করতেন।
মামলা ও রিমান্ড,ঘটনার প্রেক্ষিতে রমনা থানায় একটি মামলা (মামলা নং-১১,তারিখ ০৮/০৯/২০২৫, ধারা ৪০৬/৪২০ দণ্ডবিধি) রুজু হয়। মামলাটি পরবর্তীতে সিআইডির কাছে হস্তান্তর করা হলে তদন্তের অংশ হিসেবে আদিব ফয়েজকে গ্রেফতার করা হয়।
তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং ৫ দিনের পুলিশ রিমান্ড আবেদন করা হয়েছে।
সিআইডি জানিয়েছে,এই প্রতারণা চক্রে আরও ব্যক্তির সম্পৃক্ততা থাকতে পারে এবং তাদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।