রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

বিএমইউ তৃতীয় শ্রেণী কল্যাণ সমিতির ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠিত,আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন (লিটন)।

নিজস্ব প্রতিবেদক :-দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৩ বার পড়া হয়েছে

মেহেদী হাসান সদস্য সচিব,ফুল দিয়ে শুভেচ্ছা জানাল নবগঠিত কমিটি।
ঢাকা, ৫ সেপ্টেম্বর ২০২৫:
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ),যা পূর্বে পিজি হাসপাতাল নামে পরিচিত ছিল, সেই প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণীর কল্যাণ সমিতির ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। নতুন কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ জাহাঙ্গীর হোসেন (লিটন) এবং সদস্য সচিব হয়েছেন মেহেদী হাসান।

গত ২ সেপ্টেম্বর ২০২৫ তারিখে বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রক্টর ও সমিতির প্রধান উপদেষ্টা সহযোগী অধ্যাপক ডা. শেখ ফরহাদ স্বাক্ষরিত অফিস আদেশে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন মাহাবুব উল-আলম, ফারুক আহাম্মেদ,সোহরাব হোসেন, মোঃ ফকরুল ইসলাম (কালাম) ও নুরুল ইসলাম। কোষাধ্যক্ষ হিসেবে আছেন মোঃ ইলিয়াছ খাঁন।

এছাড়াও অন্যান্য সদস্যরা হলেন,ফয়েজ উল্লাহ (মানিক), মোঃ কামাল পারভেজ ডালিম,মোঃ ফয়ছল হোসেন, সোলাইমান মিঠু,সাইফুল আজম হেলালী (টিটু),মজিবুর রহমান তালুকদার,আসাদুজ্জামান মুকুল, সাখাওয়াত হোসেন শিপন,মিজানুর রহমান মুন্সী,মোঃ শামীম ফয়সাল,গোলাম সারোয়ার সুমন,জাকের হোসেন,আশরাফুল ইসলাম,কনা সুলতানা,সাইফুল ইসলাম,মোঃ মাসুদুর রহমান, মোঃ মমিনুল হক,মতিউর রহমান,রফিকুল ইসলাম, আবু দাউদ চৌধুরী, শাহজাহান (বাবুল),মোঃ আক্তার হোসেন প্রধান এবং মোঃ গোলাম মহিউদ্দিন।

৩ সেপ্টেম্বর,নবগঠিত কমিটির সদস্যরা সম্মানিত প্রক্টরের অফিসে গিয়ে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় প্রক্টর ডা. শেখ ফরহাদ কর্মচারীদের নিষ্ঠার সঙ্গে কাজ করে বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের সম্মানিত শিক্ষক,কর্মকর্তা ও প্রশাসনিক ব্যাক্তিবর্গ।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102