রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

ঢাকায় সংক্ষিপ্ত বিচার আদালতে ৫৫৫৮টি মামলা নিষ্পত্তি, সাজা পেলো ২৭৭১ জন।

বিশেষ প্রতিনিধি:দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২৩ বার পড়া হয়েছে

ঢাকা, ৫ সেপ্টেম্বর ২০২৫:

ডিএমপির আটটি বিভাগের অভিযানে গ্রেফতার ১১ হাজারের বেশি,কোটি টাকার বেশি জরিমানা আদায়।

ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের পরিচালনায় সংক্ষিপ্ত বিচার আদালতের মাধ্যমে মার্চ থেকে আগস্ট ২০২৫ পর্যন্ত সময়কালে মোট ৫৫৫৮টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। এ সময়ে গ্রেফতারকৃত ১১,৩২৩ জনের মধ্যে ২৭৭১ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।

ডিএমপির আটটি বিভাগ থেকে রুজুকৃত মামলাগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বিভাগ ছিল মিরপুর,যেখান থেকে ১২৬৭টি মামলা দায়ের করে ২৭৬২ জনকে গ্রেফতার করা হয় এবং ১১ লাখ ১৮ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়।
অন্যদিকে উত্তরা বিভাগে ৮৮৮টি মামলা দায়ের করে ১৮৯৭ জনকে গ্রেফতার করা হয়,যেখানে ৮ লাখ ১৬ হাজার ২৫০ টাকা জরিমানা এবং ৮১৩ জনকে সাজা প্রদান করা হয়। মতিঝিল, ওয়ারী, তেজগাঁও, গুলশান, লালবাগ ও রমনা বিভাগ থেকেও উল্লেখযোগ্য সংখ্যক মামলা নিষ্পত্তি করা হয়েছে।

আইন কর্মকর্তা(অতিরিক্ত জেলা জজ) মোহাম্মদ আতাউল হক জানান,এসব সংক্ষিপ্ত বিচার কার্যক্রমে দ্রুত সময়ে মামলার নিষ্পত্তি নিশ্চিত হয়েছে এবং নগরবাসীর মধ্যে আইনের প্রতি আস্থা বৃদ্ধি পেয়েছে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102