রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

বৈষম্যবিরোধী আন্দোলনে সানজিদ হত্যার আসামি গ্রেফতার: সাবেক এমপির নাতি ফয়সাল পারভেজ আটক।

বিশেষ প্রতিনিধি:দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৯ বার পড়া হয়েছে

ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৫:
রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নিহত সানজিদ হোসেন মৃধা হত্যা মামলার এজাহারনামীয় আসামি মোঃ ফয়সাল আহম্মেদ পারভেজ (৩১)কে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
গ্রেফতারকৃত ফয়সাল পারভেজ বাংলাদেশ ছাত্রলীগ,উত্তরা পশ্চিম থানা শাখার সাবেক সহ-সভাপতি এবং সাবেক সংসদ সদস্য হাবিব হাসানের নাতি।

পুলিশ সূত্রে জানা যায়,বৃহস্পতিবার রাত ৩:৩০ মিনিটে উত্তরা ১৪ নম্বর সেক্টরের ২১নম্বর রোডের বস্তি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

২০২৪ সালের ১৯ সেপ্টেম্বর দায়েরকৃত মামলায় অভিযোগ করা হয়,বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ফয়সালসহ একদল ব্যক্তি হঠাৎ করে অস্ত্র নিয়ে আন্দোলনরত ছাত্র-জনতার ওপর হামলা চালায় এবং গুলিবর্ষণ করে।এতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন আন্দোলনকারী সানজিদ হোসেন মৃধা। হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করা হয়।

এই হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বাবা মোঃকবির হোসেন মৃধা বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় হত্যা মামলা দায়ের করেন।
ফয়সাল পারভেজকে গ্রেফতারের পর তার বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102