
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ),৩ সেপ্টেম্বর:
বিজিএমইএ’র সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির বলেছেন,১৯৭১ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন। সেই ঘোষণা শুনেই আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি এবং তখন থেকেই আমি তার আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতিতে সক্রিয় থাকি।
তিনি এ বক্তব্য দেন গতকাল বুধবার (৩ সেপ্টেম্বর) বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকায় আয়োজিত শোভাযাত্রা ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে।
শোভাযাত্রাটি ভুলতা ফ্লাইওভার ও আশপাশের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে। এতে বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
কাজী মনিরুজ্জামান মনির বলেন,জিয়াউর রহমান ছিলেন একজন দূরদর্শী নেতা। আজ দেশে গণতন্ত্র হুমকির মুখে। স্বৈরাচারী সরকারের দমন-পীড়নে মানুষ কষ্টে আছে। বিএনপি আবার গণতন্ত্র পুনরুদ্ধারে লড়াই করছে। তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের সংকটে সবসময় মানুষের পাশে থেকেছেন। আর আগামী দিনে তারেক রহমান এই দেশের নেতৃত্ব দেবেন।

তিনি আরও দাবি করেন,রূপগঞ্জের বহু নেতাকর্মীসহ তাকেও সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর দায়েরকৃত ‘নিষ্ঠুর মামলার’শিকার হতে হয়েছে।
সমাবেশে আরও বক্তব্য রাখেন,নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান,জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নাসির উদ্দিন,যুবদল নেতা আমিনুল ইসলাম, ইমন,মোশাররফ হোসেন,আবু মাসুম,ছাত্রদল নেতা সুলতান মাহমুদ,ওলামা দলের আহ্বায়ক পনির ভুঁইয়া,পৌরসভার সাবেক কাউন্সিলর আবদুল মতিন ভূঁইয়া প্রমুখ।
জিয়াউর রহমান,মুক্তিযুদ্ধ,কাজী মনিরুজ্জামান মনির, রূপগঞ্জ বিএনপি, বিএনপি ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী,তারেক রহমান,খালেদা জিয়া,রূপগঞ্জ রাজনৈতিক খবর, রূপগঞ্জ সংবাদ,বিএনপি র্যালি নারায়ণগঞ্জ