রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

ভোট নিয়ে কোনো চিন্তা নেই বললেন প্রধানমন্ত্রী

বিজনেস প্রতিদিন ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ১১২ বার পড়া হয়েছে

জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ষড়যন্ত্র সবসময় ছিল, সেটা এখনো আছে জানিয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, ওসবে ভয় করি না। এছাড়া জনগণের ভোট আওয়ামী লীগের পক্ষে আছে দাবি করে সরকারপ্রধান বলেছেন, আগামী নির্বাচন নিয়ে তিনি চিন্তা করেন না। বুধবার (১১ অক্টোবর) সকালে টুঙ্গিপাড়ায় জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

দেশি-বিদেশি ষড়যন্ত্রে ভয় করেন না জানিয়ে আওয়ামী লীগ সভাপতি বলেন, জাতীয়-আন্তর্জাতিক চক্রান্ত সব সময় থাকে, ওসবে ভয় করি না।

আমি বিশ্বাস করি আল্লাহ একটা মানুষকে কাজ দেয়। সেই দায়িত্ব শেষ না হওয়া পর্যন্ত তিনিই তাকে রক্ষা করেন। তাই উপরে আল্লাহ আর নিচে আমার দলের লোক, সব সময়ই বড় বড় আক্রমণে ঢাল হয়ে আমাকে রক্ষা করেছে।
শেখ হাসিনা, প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, গেল ১৪ বছরে গণতন্ত্রের মধ্যদিয়ে অর্থনৈতিক উন্নতি করেছি। মানুষের কল্যাণে যা যা করা দরকার করছি। প্রত্যেক এমপিকে নিজ এলাকার মানুষকে দেখতে হয়। আমাকে দেখতে হয় ৩০০ আসনের মানুষকে।

শেখ হাসিনা বলেন, টুঙ্গিপাড়া কোটালীপাড়ার মানুষ আমাকে বারবার নির্বাচিত করছে। তারা আমাকে দেখে। তাই নিবেদিতপ্রাণ হয়ে দেশের জন্য কাজ করতে পারি।

জনগণের ভোট আওয়ামী লীগের আছে দাবি করে দলটির সভাপতি বলেন, নির্বাচন নিয়ে আমাদের চিন্তা নেই, জনগণ আমাদের সাথে আছে।

শেখ হাসিনা বলেন, গ্রেনেড, গুলি, বোমা সবকিছু মোকাবিলা করেই এই পর্যন্ত এসেছি। আমি বিশ্বাস করি আল্লাহ একটা মানুষকে কাজ দেয়।

সেই দায়িত্ব শেষ না হওয়া পর্যন্ত তিনিই তাকে রক্ষা করেন। তাই উপরে আল্লাহ আর নিচে আমার দলের লোক, সব সময়ই বড় বড় আক্রমণে ঢাল হয়ে আমাকে রক্ষা করেছে।

সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এই ১৪ বছরে দেশে যে গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে এর মধ্য দিয়ে আমরা অর্থনৈতিক উন্নত করতে পেরেছি। দারিদ্র্যের হার ৪১ ভাগ থেকে ১৮ ভাগে নামিয়ে এনেছি, হতদরিদ্র্য ১৫ ভাগ থেকে ৫ ভাগে নামিয়ে এনেছি।

যদি করোনা অতিমারি না হতো আর ইউক্রেন যুদ্ধ না হতো তাহলে অন্তত আরও দুইভাগ দারিদ্র্যের হার কমানো যেতো। মানুষের কল্যাণে যা যা করা দরকার সেটা করছেন বলেও জানান সরকারপ্রধান।

গতকাল মঙ্গলবার পদ্মা সেতুতে রেল চলাচল উদ্বোধন শেষে ফরিদপুরের ভাঙ্গার জনসভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী। পরে তিনি টুঙ্গিপাড়ায় যান এবং সেখানে রাত যাপন করেন। আজই তার ঢাকায় ফিরে আসার কথা রয়েছে।

এদিকে বুধবার সকালে নিজ বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার হেঁটে টুঙ্গিপাড়া আওয়ামী লীগ কার্যালয়ে দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন শেখ হাসিনা।

মতবিনিময় সভায় স্থানীয় বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা যোগ দেন।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102