
নারায়ণগঞ্জ,সংবাদদাতা।
নারায়ণগঞ্জ,২৮ আগস্ট ২০২৫ (বৃহস্পতিবার):
খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এক মানবিক ও স্বাস্থ্যসচেতন উদ্যোগে ডেঙ্গু কিট সরবরাহ এবং নিবন্ধিত গর্ভবতী মহিলাদের মাঝে আয়রন ট্যাবলেট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা,জেলা প্রশাসক ও জেলা পরিষদ প্রশাসক,নারায়ণগঞ্জ। তিনি বলেন,স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা এবং সরকারি সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডেঙ্গু প্রতিরোধে কিট বিতরণ এবং মাতৃস্বাস্থ্যে আয়রন ট্যাবলেটের গুরুত্ব অপরিসীম।

এই কার্যক্রমটি যৌথভাবে আয়োজন করে খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তর,নারায়ণগঞ্জ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্বাস্থ্যকর্মী,পরিবার পরিকল্পনা বিভাগের প্রতিনিধি এবং উপকারভোগী জনগণ।
ডেঙ্গুর প্রাদুর্ভাব মোকাবেলায় কিট বিতরণ এবং গর্ভবতী নারীদের পুষ্টি নিশ্চিত করতে আয়রন ট্যাবলেট বিতরণ এ ধরনের পদক্ষেপ এলাকার জনগণের মাঝে স্বস্তি ও আস্থা ফিরিয়ে এনেছে।