রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি নির্বাচন ২০২৫-২৬: সবুজ প্যানেলের ইশতেহার ঘোষণা।

নিজস্ব প্রতিবেদক :-দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ২৬৩ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ,২৬ আগস্ট ২০২৫:

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ২০২৫-২০২৬ সালের নির্বাচনে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল কর্তৃক মনোনীত এডভোকেট এ.হাফিজ মোল্লাহ ও এডভোকেট মোঃ মাইন উদ্দিন মিয়া নেতৃত্বাধীন সবুজ প্যানেল তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে।

এক প্রশ্নের জবাবে সাধারণ সম্পাদক পদপ্রার্থী এডভোকেট মাইন উদ্দিন মিয়া সাংবাদিকদের বলেন,আমরা আইনজীবীদের কল্যাণে বাস্তবভিত্তিক পরিকল্পনা নিয়ে এগোতে চাই। এই প্যানেল বিশ্বাস করে, আইনজীবীদের সম্মান,নিরাপত্তা এবং সুযোগ-সুবিধা বাড়ানো সময়ের দাবি।

সবুজ প্যানেলের নির্বাচনী প্রতিশ্রুতি সমূহ:
১.বেনাভোলেন্ড ফান্ডে ৩ লক্ষ টাকা অতিরিক্ত বরাদ্দ করা হবে।
২.জীবদ্দশায় বেনাভোলেন্ড ফান্ডের অর্ধেক অর্থ প্রদান নিশ্চিত করা হবে।
৩.আইনজীবী সমিতির আয় দ্বিগুণ করার কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
৪.সব প্র্যাকটিসরত আইনজীবীদের জন্য স্থায়ী চেম্বার বরাদ্দ করা হবে,স্বল্পমূল্যে ও দ্রুত সময়ে।
৫.সমিতির সম্পত্তি উদ্ধার করে বহুতল ভবন নির্মাণ করে আয় বৃদ্ধির ব্যবস্থা নেওয়া হবে।
৬.আইনজীবীদের আবাসন ব্যবস্থা নিশ্চিত করা হবে।
৭.জেলা ও দায়রা জজ আদালত ভবনের সঙ্গে বার ভবনের সংযোগ সেতু নির্মাণ করা হবে।
৮.বার ও বেঞ্চে সুসম্পর্ক গড়ে তুলে আদালত বণ্টন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা নিশ্চিত করা হবে।
৯.আইনজীবী ও বিচারপ্রার্থীদের জন্য স্বাস্থ্যকর ও স্বল্পমূল্যের ক্যান্টিন চালু করা হবে।
১০.সুপেয় পানির ব্যবস্থা করা হবে আইনজীবী,বিচারপ্রার্থী ও অফিস স্টাফদের জন্য।
১১.মহিলা আইনজীবীদের জন্য গাইনি বিশেষজ্ঞ নারী ডাক্তার নিয়োগ দেওয়া হবে সুচিকিৎসার জন্য।

সবুজ প্যানেলের নেতারা বলেন,এই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নযোগ্য এবং আইনজীবীদের স্বার্থে যুগোপযোগী।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102