রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

বংশালে ৫০০০ পিস ইয়াবাসহ ৬৮ বছর বয়সী মাদক ব্যবসায়ী গ্রেফতার।

বিশেষ প্রতিনিধি:দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ১৬৮ বার পড়া হয়েছে

ঢাকা,২৬ আগস্ট ২০২৫:

রাজধানীর বংশাল থানা এলাকায় অভিযান চালিয়ে ৫০০০ পিস ইয়াবাসহ মো.ইউনুস আহাম্মেদ (৬৮) নামক এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বংশাল থানা ফাঁড়ির একটি দল।

ডিএমপি সূত্র জানায়,সোমবার (২৫ আগস্ট) বিকেল ৩টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বংশালের আরমানিটোলা এলাকায় অভিযান চালানো হয়। নয়াবাজারের নিকটবর্তী বটতলা সংলগ্ন ৯/১ এসি রায় রোডের সামনে রাস্তার উপর দুই সন্দেহভাজন ব্যক্তিকে দেখে থামাতে গেলে তারা পালানোর চেষ্টা করে।

পুলিশ সদস্যরা ধাওয়া করে মো.ইউনুস আহাম্মেদকে ঘটনাস্থলেই গ্রেফতার করে। তার দেহ তল্লাশি করে ৫০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে জানা যায়,গ্রেফতারকৃত ইউনুস দীর্ঘদিন ধরে ঢাকায় ইয়াবা সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং পলাতক অন্য আসামিকে ধরতে অভিযান চলছে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102