
মাদক,চাঁদাবাজি ও ইভটিজিং রোধে নানামুখী পদক্ষেপ।
নারায়ণগঞ্জ,বন্দর (প্রতিনিধি):
মাত্র দুই মাস ১২ দিন আগে বন্দর থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন লিয়াকত আলী। এই অল্প সময়েই তিনি মাদক, টেন্ডারবাজি, চাঁদাবাজি ও ইভটিজিংয়ের মতো অপরাধ দমনে সক্রিয় ভূমিকা রেখে এলাকায় তৈরি করেছেন উল্লেখযোগ্য পরিবর্তন।
ওসি লিয়াকত আলী জানিয়েছেন,তিনি দায়িত্ব নেওয়ার পর প্রথম দুই মাস পাঁচ দিনের মধ্যে মোট ৩৫টি মামলা নিজে হ্যান্ডেল করেছেন। এরমধ্যে রয়েছে একাধিক মাদক,চাঁদাবাজি ও টেন্ডারবাজির কেস। চাঁদাবাজির এক গুরুত্বপূর্ণ মামলায় ইতোমধ্যেই মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি বলেন,
আমি যখন নতুন এখানে জয়েন করি,তখন এলাকার পরিবেশটা খুব একটা ভালো ছিল না। কিন্তু ধীরে ধীরে আমি টিম ওয়ার্কের মাধ্যমে চেষ্টা করেছি জায়গাটাকে নিয়ন্ত্রণে আনতে। আমার টিমের তিনজন সদস্যকে নিয়ে নিয়মিত বিভিন্ন জায়গায় অভিযান চালাই। এর ফলেই আজ পরিবেশ অনেকটাই উন্নত হয়েছে।
তবে এখানেই থেমে যেতে চান না এই সাহসী পুলিশ কর্মকর্তা। তিনি আরও বলেন,আমাদের এলাকায় ইভটিজিংয়ের প্রবণতা এখনো রয়েছে। বিশেষ করে স্কুল-কলেজের আশেপাশে কিছু উঠতি বয়সের তরুণ রাস্তায় দাঁড়িয়ে মেয়েদের উত্যক্ত করে। আমি এই বিষয়গুলোকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখছি এবং খুব শিগগিরই এসব জায়গায় বিশেষ অভিযান চালানো হবে।
স্থানীয়দের মতে,নতুন ওসির নেতৃত্বে থানার কার্যক্রমে এসেছে গতি ও স্বচ্ছতা। অনেকেই বলছেন,আগের তুলনায় এখন এলাকার পরিবেশ অনেকটাই শান্ত।