শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

আগামী পাঁচ দিন সারাদেশে বৃষ্টি,কোথায় কোথায় হতে পারে ভারি থেকে অতি ভারি বর্ষণ।

বিশেষ প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে,খুলনা,বরিশাল ও চট্টগ্রামে হতে পারে ভারি বর্ষণ।দেশের অন্যান্য অঞ্চলেও চলবে দমকা হাওয়াসহ বৃষ্টি। বিস্তারিত জেনে নিন ২১-২৫ আগস্ট পর্যন্ত আবহাওয়ার আপডেট।
ঢাকা,২১ আগস্ট:
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। বিশেষ করে দক্ষিণাঞ্চলের খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে মাঝারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।

আবহাওয়াবিদ এ,কে,এম নাজমুল হকের দেওয়া তথ্য মতে, আগামীকাল শুক্রবার (২২ আগস্ট) থেকে,

খুলনা,বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায়

রংপুর,রাজশাহী,ঢাকা,ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়
অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দক্ষিণাঞ্চলের কিছু এলাকায় মাঝারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।

পরবর্তী দিনের আবহাওয়া (২৩-২৫ আগস্ট):

শনিবার (২৩ আগস্ট),বরিশাল ও চট্টগ্রামে বৃষ্টি প্রবল থাকবে। অন্যান্য বিভাগেও থাকবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি।

রোববার ও সোমবার (২৪-২৫ আগস্ট), দেশের উত্তর, মধ্য ও পূর্বাঞ্চলে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।
সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে শুক্রবারে, তবে পরে আবার বাড়তে পারে।
বজ্রপাত ও ভারি বর্ষণের সময় খোলা জায়গায় না থাকার এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102