
নিউজ ডেস্ক:
কুয়েত,১৩ আগস্ট ২০২৫:
মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে ভেজাল মদ(মিথানল বিষক্রিয়া)পান করে এক হৃদয়বিদারক ঘটনার জন্ম হয়েছে। ভারতীয় দূতাবাস এবং কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে ইতিমধ্যেই ১৩ জন ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে এবং ২১ জন তাদের দৃষ্টিশক্তি হারিয়েছেন।
এছাড়া,আরও ৪০ জনের বেশি ব্যক্তি হাসপাতালে ভর্তি, যাদের মধ্যে অনেকেই আশঙ্কাজনক অবস্থায়।দূতাবাস জানিয়েছে,দূতাবাসের কর্মকর্তারা হাসপাতাল পরিদর্শন করেছেন এবং চিকিৎসা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা চলছে।
মিথানল বিষক্রিয়ায় ১৩ জনের মৃত্যু,২১ জন চোখে গুরুতর ক্ষতি নিয়ে লড়ছেন,৩১ জন ভেন্টিলেশনে,৫১ জনের জরুরি কিডনি ডায়ালাইসিস।