রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

ডুমুরিয়ায় যাত্রীবাহী বাস থেকে ২ কোটি টাকার আইস উদ্ধার,চালক-হেলপার আটক।

বিশেষ প্রতিনিধি :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ৯৭ বার পড়া হয়েছে

খুলনা প্রতিবেদন:
খুলনার ডুমুরিয়া উপজেলায় মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায় ২ কোটি টাকা মূল্যের‘আইস’নামক ভয়াবহ মাদক উদ্ধার করেছে পুলিশ। খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া সদরের বাস স্ট্যান্ডে ঢাকা-মেট্রো-ব-১৫-৩১৬৩ নম্বর বাসটি আটক করা হয়।

তল্লাশিকালে বাসের ভেতরে থাকা একটি বিস্কিট কার্টুনে ২ কেজি আইস মাদক পাওয়া যায়, যেটি দুইটি বড় ও পাঁচটি ছোট প্যাকেটে রাখা ছিল। ঘটনাস্থল থেকে বাসের চালক ও হেলপারকে আটক করা হয়। আটককৃতরা হলেন সাতক্ষীরার দেবহাটা থানার বিল্লাল শেখ (৪০) ও কালিগঞ্জ থানার সুকুমার অধিকারী (৩৫)।

ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা জানান, মাদকটি দেখতে সাগুর মতো এবং এর বাজারমূল্য আনুমানিক দুই কোটি টাকা। আটক দুই আসামিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং উদ্ধারকৃত মাদক পরীক্ষা-নিরীক্ষার পর বিস্তারিত জানানো হবে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102