রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

আমতলীতে টাইফয়েড প্রতিরোধে ৫৫ হাজার শিশুকে বিনামূল্যে টিকা দেওয়া হবে।

বিশেষ প্রতিনিধি:দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

আমতলীতে টাইফয়েড প্রতিরোধে ৫৫ হাজার শিশুকে বিনামূল্যে টিকা দেওয়া হবে। ১ সেপ্টেম্বর থেকে শুরু হবে এই কার্যক্রম। বিস্তারিত পড়ুন এখানেই।

নিজস্ব

মাইনুল ইসলাম রাজু, আমতলী (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার আমতলী উপজেলায় টাইফয়েড জ্বর প্রতিরোধে ৫৫ হাজার শিশুকে বিনামূল্যে টিকা দেওয়া হবে। এ লক্ষ্যে আগামী ১ সেপ্টেম্বর থেকে ৩৭৯টি কেন্দ্রে টিকা কার্যক্রম শুরু হবে বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.চিন্ময় হাওলাদার।

এই কার্যক্রম সফল করতে বৃহস্পতিবার (১২ আগস্ট) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়। এছাড়া রবিবার সকালে স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ে এক প্রস্তুতিমূলক সভা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসান।

স্বাস্থ্য কর্মকর্তা জানান, প্রাথমিক, মাধ্যমিক, মাদরাসা, এতিমখানা, কিন্ডারগার্টেন, কওমি মাদরাসাসহ প্লে থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের টিকার আওতায় আনা হবে। পাশাপাশি গ্রামের ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশুরাও এই টিকা পাবে।

টিকা পাওয়ার জন্য অভিভাবকদের সরকারি অ্যাপ “ভেক্স ইপিআই”-এর মাধ্যমে শিশুদের নিবন্ধন করে টিকা কার্ড সংগ্রহ করতে হবে। নির্ধারিত দিনে নির্ধারিত কেন্দ্রে গিয়ে এই কার্ড দেখিয়ে শিশুরা বিনামূল্যে টিকা নিতে পারবে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102