রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

আমতলীতে সড়ক দুর্ঘটনায় ইসলামী আন্দোলন নেতা রেজাউল করিম নিহত,সড়ক অবরোধ।

বিশেষ প্রতিনিধি:দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:
আমতলীতে জুলাই গণঅভ্যুত্থান কর্মসূচী পালন শেষে সড়ক দুর্ঘটনায় নিহত হলেন ইসলামী আন্দোলন গুলশাখালী ইউনিয়ন শাখার সম্পাদক রেজাউল করিম। এ ঘটনায় সড়ক অবরোধের প্রতিবাদ।

বরগুনার আমতলীতে ৫ আগস্ট, মঙ্গলবার,জুলাই গণঅভ্যুত্থান কর্মসূচী পালন শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ইসলামী আন্দোলন গুলশাখালী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মো.রেজাউল করিম (৩৮)।ঘটনাটি ঘটে আমতলী-ঢাকা আঞ্চলিক মহাসড়কের ঘটখালী বীজ সংলগ্ন স্থানে। পেছন থেকে ঢাকাগামী ছন্দা পরিবহন নামের একটি বাস তার মোটর সাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই রেজাউল করিম মারা যান।

ঘটনার পরেই ইসলামী আন্দোলন আমতলী শাখার নেতা-কর্মীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে।তারা বাস চালক এবং হেলপারকে আটক করার দাবি জানায়।সড়ক অবরোধের কারণে কুয়াকাটা,ঢাকা,বরিশাল ও পটুয়াখালী থেকে কুয়াকাটাগামী ও ঢাকা গামী শত শত বাস,ট্রাক, অটো ও পিকআপ আটকে যায়,যার ফলে ২-৩ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

এদিকে,আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান জগলুল হাসান জানিয়েছেন যে বাসটি আটক করা হয়েছে,তবে চালক এবং হেলপার পলাতক রয়েছে। তিনি বলেন,ইসলামী আন্দোলনের নেতা-কর্মীদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102