শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

অবশেষে ২ ঘণ্টার চেষ্টায় উত্তরার আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ৯৯ বার পড়া হয়েছে

রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরে সাঈদ গ্রাউন্ড সেন্টারের আগুন অবশেষে  নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস কর্মীদের ২ ঘণ্টারও বেশি সময়ের চেষ্টায় মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক  সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন পুরোপুরি নেভাতে আরও সময় লাগবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এর আগে মঙ্গলবার ১০ অক্টোবর দিবাগত রাত ১টা ১৮ মিনিটে সাঈদ গ্রাউন্ড সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

আগুনের সংবাদ পেয়ে রাত ১টা ২৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট।এ বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক।

তিনি জানান, উত্তরার ৭ নম্বর সেক্টরে অবস্থিত সাইদ গ্রান্ড সেন্টারে আগুন লেগেছে। সংবাদ পেয়েই ঘটনাস্থলে ৫টি ইউনিট পাঠানো হয়েছে।

সংবাদ পেয়েছি আট তলায় আগুন লেগেছে । তবে ইউনিট পৌঁছার পর জানতে পারি আগুন বিভিন্ন ফ্লোরে ছড়িয়ে পড়েছে। আট তলা থেকে তৃতীয় তলা পর্যন্ত আগুন ছড়িয়েছে।

তিনি আরও জানান, তাৎক্ষণিকভাবে আগুনের কারণ, ক্ষয়ক্ষতি ও হতাহত সম্পর্কে কিছু জানা যায়নি।

 

 

 

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102