
বিশেষ প্রতিনিধি:
ঢাকা,৩১ জুলাই ২০২৫:
জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের(বিএমএসএফ)১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। দেশের মফস্বল সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকারে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত সাংবাদিক নেতারা এই আয়োজনে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএমএসএফ-এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর। তিনি বলেন,১৩ বছর ধরে সংগঠনটিকে সন্তানের মতো লালন করেছি।সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও নিরাপত্তার জন্য এই সংগঠন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
বক্তারা জানান,সাংবাদিকদের আর্থিক সহায়তা,শিক্ষাবৃত্তি, চিকিৎসা সহায়তা এবং পেশাগত প্রশিক্ষণ প্রদানে ভবিষ্যতে বিএমএসএফ আরও সক্রিয় হবে।তারা সরকারের প্রতি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন,নিয়োগ নীতিমালা বাস্তবায়ন এবংতালিকাভুক্তকরণ প্রক্রিয়া দ্রুত শুরুর আহ্বান জানান।
বিএমএসএফ প্রতিষ্ঠাবার্ষিকী ২০২৫,মফস্বল সাংবাদিক অধিকার,সাংবাদিক সুরক্ষা আইন,জাতীয় প্রেস ক্লাব অনুষ্ঠান, সাংবাদিক সংগঠন বাংলাদেশ