রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

রোগ যন্ত্রনা সইতে না পেরে বন্দরে রিয়াদ হোসেনের আত্মহত্যা।

বন্দর প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ৯৬ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি :-

নারায়ণগঞ্জের বন্দরে রোগ যন্ত্রনা সহ্য করতে না পেরে রিয়াদ হোসেন(৩০) নামে এক যুবক গলায় ফাঁস লাগিয়ে আতœহত্যা করেছে। মঙ্গলবার ১০অক্টোবর দুপুরে কলাগাছিয়া ইউনিয়ন পশ্চিম হাজীপুর এলাকায় এ ঘটনাটি ঘটে।
আতœহত্যাকারী মোঃ রিয়াদ ওই এলাকার আনোয়ার হোসেনের ছেলে।

এ ঘটনায় আত্যহননকারী পরিবারের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে বন্দর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন।
তথ্যসুত্রে জানা গেছে,বন্দর উপজেলা কলাগাছিয়া ইউনিয়নের পশ্চিম হাজীপুর এলাকার আনোয়ার হোসেনের ছেলে মোঃ রিয়াদ দীর্ঘদিন ধরে কোমড়ের কিডনী জনিত ব্যাথায় ভূগছিলেন। এছাড়াও রিয়াদের মেজর অপারেশর রয়েছে।

গত সোমবার থেকে রোগযন্ত্রনায় কাতর হয়ে পড়ে খুবই অসুস্থ হয়ে পড়ে। পরে ব্যাথার যন্ত্রনা সহ্য করতে না পেরে পশ্চিম হাজীপুর মঙ্গলবার দুপুরে নিজ ঘরে ফ্যানের পাখার সাথে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আতœহত্যা করে।

এলাবাসীর সংবাদ পেয়ে মদনগঞ্জ ফাঁড়ী পুলিশের এসআই আবু বকর ছিদ্দিক ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করে।

এ ব্যাপারে মদনগঞ্জ ফাঁড়ী পুলিশের এসআই আবু বকর ছিদ্দিক জানান,এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে রিয়াদের মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করি। আত্মহত্যার কারন তদন্তের পর জানা যাবে।।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102