
আমতলী (বরগুনা) প্রতিনিধি
২২ জুলাই ২০২৫
দীর্ঘ ১৬ বছর লন্ডনে রাজনৈতিক নির্বাসনে থাকার পর দেশে ফিরছেন বরগুনার পাথরঘাটার কৃতি সন্তান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘনিষ্ঠ সহচর মাওলানা শামীম আহমেদ। তার দেশে ফেরার খবরে পাথরঘাটা ও বামনা এলাকায় বইছে আনন্দের জোয়ার।
আগামী ২৯ জুলাই তিনি এমিরাত এয়ারলাইন্সে দেশের উদ্দেশে রওনা হবেন এবং ৩০ জুলাই তিনি ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন।

উল্লেখযোগ্য বিষয় হলো,লন্ডনে থেকে তিনি তার প্রতিষ্ঠিত কোম্পানির মাধ্যমে বিশ্ব ব্যাংকের অর্থায়নে ৩০ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প পাশ করিয়েছেন। এই প্রকল্প বাস্তবায়িত হবে পাথরঘাটা-বামনা অঞ্চলের উন্নয়নে।
বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্টও আগামী ১০ আগস্ট বাংলাদেশে এসে এ প্রকল্পের উদ্বোধন করবেন,যেখানে মাওলানা শামীম আহমেদও উপস্থিত থাকবেন।
মাওলানা শামীম বলেন,“১৬ বছর মাতৃভূমি থেকে দূরে থেকেও আমি আমার এলাকার কথা ভুলিনি। আমার চেষ্টা সবসময় ছিল উন্নয়নের মাধ্যমে জনগণের পাশে দাঁড়ানো।”
এই সংবাদে তার অনুসারীদের মধ্যে ব্যাপক উৎসাহ,উদ্দীপনা এবং প্রত্যাশার সৃষ্টি হয়েছে।