
বিশেষ প্রতিনিধি:
গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলায় বাল্য বিবাহ প্রতিরোধে এক গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ জুলাই, বুধবার, এসকেএস রিসোর্স সেন্টার হল রুমে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের আয়োজন করে আমন্ত্রতিত শিশু উন্নয়ন কর্মসূচী, যা সেভ দ্যা চিলড্রেন-এর অর্থায়নে এবং এসকেএস ফাউন্ডেশন-এর বাস্তবায়নে পরিচালিত হচ্ছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পবন কুমার সরকার। আরও বক্তব্য রাখেন প্রজেক্ট কো-অর্ডিনেটর মোঃ জামাল উদ্দিন, এসআই মোহায়মেনুল, প্রজেক্ট অফিসার আব্দুল মতিন ও এ.কে.এম আলিমুল রাসু, ফাইন্যান্স এন্ড এডমিন অফিসার কামরুল হাসান, ফিল্ড ফ্যাসিলিটেটর লাকী খানম, ইউপি সদস্য ইব্রাহিম খলিল ও মাহবুবর রহমান, এবং কাজী মফিজুল হক ও আব্দুর রাজ্জাক প্রমুখ।
বক্তারা বাল্য বিবাহের সামাজিক ও মানসিক ক্ষতিকর প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং ভবিষ্যতে এর প্রতিরোধে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।