শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। ১২ মামলায় জামিনের পর কারাগার থেকে মুক্ত সেলিনা হায়াৎ আইভী। তীব্র তাপদাহে পথচারী ও শ্রমজীবীদের পাশে ডিসি-এসপি, নারায়ণগঞ্জে মানবিক উদ্যোগে প্রশংসার জোয়ার। এফসিপিএস ট্রেনিং সংক্রান্ত সিদ্ধান্ত বাতিলের দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম। কর্ণফুলীতে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান,৫ লাখ টাকার চোরাই কয়লা ও দুই নৌকা জব্দ। আদালত চত্বরে সাংবাদিক নার্গিস জুঁইকে মারধর,গণমাধ্যমের স্বাধীনতার ওপর নগ্ন হামলা। বাঁশখালীতে রক্তক্ষয়ী বিরোধ নিরসনে এমপি জহিরুল ইসলামের উদ্যোগ,শুরু হলো আনুষ্ঠানিক মীমাংসা প্রক্রিয়া। সিআইডির ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পেলেন ডিআইজি আলি আকবর খান। ন্যাশনাল এডিটরস কাউন্সিল গঠন,স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের উন্নয়নে নতুন উদ্যোগ। স্পীকারের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ,বাণিজ্য, বিনিয়োগ ও রোহিঙ্গা সংকট নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা।

ভোক্তা অধিকার নিয়ে নারায়ণগঞ্জে সিসিএস-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদক :- তাছলিমা পপি।দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:নারায়ণগঞ্জ, ১২ জুলাই:
ভোক্তাদের অধিকার ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায়,শুক্রবার ১১ জুলাই বিকেল ৪ টায়,
ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস) এর উদ্যোগে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে অনুষ্ঠিত এ সভায় ভোক্তা অধিকার সংরক্ষণে কার্যকর ভূমিকা রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন বক্তারা।
সভায় সঞ্চালনা করেন,সিসিএস নারায়ণগঞ্জ জেলা কো-অর্ডিনেটর মনিরুল ইসলাম মনি। তিনি বলেন,“ভোক্তা অধিকার রক্ষায় এখনো স্বাধীন মন্ত্রণালয়ের প্রয়োজন রয়েছে। দেশের প্রতিটি জেলায় দপ্তর থাকলেও জনবল সংকট প্রকট। স্বেচ্ছাসেবী সংস্থা হিসেবে সিসিএস সবসময় অধিদপ্তরকে সহায়তা দিয়ে যাবে।”

তিনি আরও জানান,“ভোক্তাদের অধিকার ক্ষুণ্ণ হলে ১৬১২১ নম্বরে কল করে বা ভোক্তা অধিকার অধিদপ্তরের ওয়েবসাইটে ৩০ দিনের মধ্যে লিখিত অভিযোগ দিতে হবে। নারায়ণগঞ্জে সিন্ডিকেট নিয়ন্ত্রণে আনতে সবাইকে একসাথে কাজ করতে হবে।”
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শরিফুল ইসলাম। তিনি বলেন,“ভোক্তা অধিকার নিয়ে কাজ করা একটি গর্বের বিষয়। আমাদের সকলকে সচেতন হতে হবে, কারণ সচেতনতা থাকলে কেউ প্রতারণা করতে পারবে না। প্রশাসন সবসময় সঠিক তথ্য পেলে সহযোগিতা করবে।”

তিনি আরও বলেন,“অপচয় আল্লাহ পছন্দ করেন না। নিজ এবং পরিবারের প্রয়োজন অনুযায়ী ব্যয় করুন। কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। কোনো সমস্যায় পড়লে ৯৯৯ নম্বরে কল দিন, আমরা আইনগত সহায়তা দিব।” তিনি সকলকে সিসিএস-এর সদস্য হয়ে সমাজে সচেতনতা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,এডভোকেট মোহাম্মদ সালাউদ্দিন ভূঁইয়া সবুজ,ভাইস প্রিন্সিপাল,নারায়ণগঞ্জ আইন কলেজ,উপদেষ্টা, সিসিএস।
এডভোকেট মোঃ রাসেল প্রধান,প্রভাষক,নারায়ণগঞ্জ আইন কলেজ, ক্রীড়া সম্পাদক, জেলা আইনজীবী সমিতি, উপদেষ্টা,সিসিএস।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবী মোহসিনা আক্তার মোহনা এম.এ,চেয়ারম্যান,মোহনা সমাজ কল্যাণ সোসাইটি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,মোঃ আব্দুর রহিম,সভাপতি, ফতুল্লা প্রেস ক্লাব,মোঃ মনির হোসেন,সভাপতি,ফতুল্লা,রিপোর্টার্স ক্লাব,ফজলুল হক পলাশ, সহ-সভাপতি, ফতুল্লা রিপোর্টার্স ক্লাব,আনোয়ার হোসেন,সজীব,সাংগঠনিক সম্পাদক,ফতুল্লা রিপোর্টার্স ক্লাব
কাজী মইন উদ্দীন,ইউপি সদস্য,৪নং ওয়ার্ড
সমাজসেবক সৈয়দ গোলাম আজম ও মাহবুব উল্লাহ।
সাংবাদিক এমএ সুমন,ব্যবসায়ী রুবেল ও রেজা।
আইনজীবী মোঃ সাইফুল ইসলাম, মোঃ রুবেল হক, ওমর ফারুক শাহাজাদা
স্থানীয় নারী উদ্যোক্তা ও সচেতন নাগরিকবৃন্দ।
সভাটি ভোক্তা অধিকার নিয়ে কাজ করতে, আগ্রহী
নাগরিকদের জন্য একটি অনুপ্রেরণামূলক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে বলে মন্তব্য করেন উপস্থিত সকলে।

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102