শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

ফতুল্লায় সিসিএস-এর উদ্যোগে ভোক্তা অধিকার ও সংরক্ষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত।

তাছলিমা পপি। নিজস্ব প্রতিবেদক।
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১৬২ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ,নিজস্ব প্রতিনিধি :১২ জুলাই:
ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে “ভোক্তা অধিকার ও সংরক্ষণ” বিষয়ক একটি সচেতনতামূলক কর্মশালার আয়োজন করে। শুক্রবার ১১ জুলাই বিকেল ৪টায়।
সিসিএস (CCS)। কর্মশালায় উপস্থিত ছিলেন আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ, কো-অর্ডিনেটর, ও সিসিএস-এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শরিফুল ইসলাম। তিনি বলেন,“ভোক্তা অধিকার নিয়ে কাজ করা একটি গর্বের বিষয়। আমাদের সকলকে সচেতন হতে হবে, কারণ সচেতনতা থাকলে কেউ প্রতারণা করতে পারবে না। প্রশাসন সবসময় সঠিক তথ্য পেলে সহযোগিতা করবে।”

সিসিএস নারায়ণগঞ্জ জেলা কো-অর্ডিনেটর মনিরুল ইসলাম মনি। তিনি বলেন,“ভোক্তা অধিকার রক্ষায় এখনো স্বাধীন মন্ত্রণালয়ের প্রয়োজন রয়েছে। দেশের প্রতিটি জেলায় দপ্তর থাকলেও জনবল সংকট প্রকট। স্বেচ্ছাসেবী সংস্থা হিসেবে সিসিএস সবসময় অধিদপ্তরকে সহায়তা দিয়ে যাবে।”

তিনি আরও জানান,“ভোক্তাদের অধিকার ক্ষুণ্ণ হলে ১৬১২১ নম্বরে কল করে বা ভোক্তা অধিকার অধিদপ্তরের ওয়েবসাইটে ৩০ দিনের মধ্যে লিখিত অভিযোগ দিতে হবে। নারায়ণগঞ্জে সিন্ডিকেট নিয়ন্ত্রণে আনতে সবাইকে একসাথে কাজ করতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,এডভোকেট মোহাম্মদ সালাউদ্দিন ভূঁইয়া সবুজ,ভাইস প্রিন্সিপাল,নারায়ণগঞ্জ আইন কলেজ,উপদেষ্টা, সিসিএস।

উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোহসিনা আক্তার মোহনা এম.এ(এল.এল.বি অধ্যয়নরত),যিনি মোহনা সমাজ কল্যাণ সংস্থার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ফতুল্লা ইউনিয়ন পরিষদের ৪,৫ ও৬ নম্বর ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবিকা হিসেবেও পরিচিত।

সভায় মোহনা সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে ভোক্তা অধিকার সম্পর্কে জনসচেতনতা তৈরির গুরুত্ব তুলে ধরা হয়। মোহসিনা আক্তার মোহনা বলেন,“ভোক্তা হিসেবে আমাদের অধিকার সম্পর্কে জানাটা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়াও নৈতিক দায়িত্ব।”

কর্মশালায় বক্তারা ভোক্তার অধিকার,ন্যায্য দাম,মানসম্পন্ন পণ্য ও প্রতারণা রোধে করণীয় বিষয়ে আলোকপাত করেন। স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি স্থানীয়ভাবে ব্যাপক সাড়া ফেলেছে এবং জনসচেতনতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102