শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

অনলাইন ডেস্কঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ১১১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

সম্প্রতি এক রহস্যময়ীর সঙ্গে তার ছবি ঘিরে নতুন জল্পনা এখন তুঙ্গে। কবে বিয়ে করবেন সালমান খান। তবে অভিনেতার সঙ্গে ছবিতে রহস্যময়ীর মুখ দেখা যায়নি। অবশেষে সেই রহস্যময়ীকে প্রকাশ্যে আনলেন বলিউড অভিনেতা সালমান খান।

সোমবার (৯ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ‘’ এক রহস্যময়ীর সঙ্গে পরিচয় করালেন বলিউড ভাইজান। আসলে সেই রহস্যময়ী নারী আর কেউ নন, সালমানের বোনের মেয়ে আলিজা অগ্নিহোত্রী। মূলত আলিজাকে সঙ্গে নিয়েই বিয়িং হিউম্যানের মেয়েদের পোশাক লঞ্চ করলেন সালমান খান। আর সালমানের পোস্ট করা একটি ছবিতে তাদের দুজনকে ডেনিম শার্ট ও প্যান্টে দেখা যায়। আর অন্য ছবিতে দুজনেই কালো রঙের পাফার জ্যাকেট পরেছিলেন।

বলিউড ‘ভাইজান’ খ্যাত অভিনেতা সালমানের প্রেমের কথা বলিপাড়ায় সকলেরই জানা। ক্যাটরিনার সঙ্গে প্রেম ভাঙার পর লুলিয়া ভান্তুরের সঙ্গে প্রেমে জড়ান সালমান। তবে সেই প্রেমও ভেঙেছে বলে গুঞ্জন আছে। মাঝে তার নাম জড়িয়েছিল পূজা হেগড়ের সঙ্গে

এর আগে রোববার (৮ অক্টোবর) একটি ছবি শেয়ার করেন সালমান। আর সেই ছবিতে লেখেন, ‘আগামীকাল আমার হৃদয়ের একটি অংশ আপনাদের সঙ্গে শেয়ার করব। ’ এ নিয়েই নেটিজেনদের মধ্যে শুরু হয় নানা আলোচনা।

এ ছাড়া প্রথম ছবির উপর লেখা ছিল, ‘আমার ভালোবাসাকে হ্যালো বলুন। ’ আর দ্বিতীয় ছবিতে লেখা ছিল, ‘আমার ভালোবাসার জন্য ডিজাইন করা হয়েছে। ’

আলিজা অগ্নিহোত্রী, যিনি ভাইজানের বড় বোন আরভিরা খান ও অভিনেতা-প্রযোজক অতুল অগ্নিহোত্রীর মেয়ে। ‘ফারে’ ছবি দিয়েই আলিজা বলিউডে পা রাখতে চলেছেন। আগামী ২৪ নভেম্বর মুক্তি পাবে ‘ফারে’।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102