
সেলিম উদ্দিন:নিজস্ব প্রতিনিধি।
কক্সবাজারের উখিয়ায় কানিজ ফাতেমা জ্যোতি নামের চার বছরের কন্যা শিশুকে হত্যা করেছেন বাবা বাবা নামের এক নরপশু। পরে ঘাতককে আটক করে পুলিশের হাতে সোপর্দ করা করেছে স্হানীয়রা।
শনিবার (৫ জুলাই) দিবাগত রাত ৯টার দিকে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড মনখালী এলাকায় এ ঘটনা ঘটে।
ঘাতকের স্ত্রী ও এলাকাবাসীর জানায়, ঘাতক পিতা আমান উল্লাহ একজন নেশাগ্রস্ত লোক। নেশাগ্রস্ত হয়ে প্রায় সময় স্ত্রীর উপর মানসিক ও শারীরিক নির্যাতন চালাতো। ঘটনার সময় স্ত্রী পাশ্ববর্তী বাড়িতে চাল হাওলাতের জন্য গেলে নরপশু পিতা তার ৪ বছরের শিশু কন্যা কানিজ ফাতেমা জ্যোতিকে লোহার রড দিয়ে আঘাত করে হত্যা করেন। হত্যার পর তার মরদেহ পাশের নদীতে ফেলে দেন সেই নরপশু নেশাগ্রস্ত নরপশু বাবা।
উখিয়া থানার ওসি আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আমান উল্লাহ একজন মাদকাসক্ত। এ নিয়ে স্ত্রীর সঙ্গে প্রায় সময় ঝগড়া লেগে থাকত। কন্যা হত্যার ঘটনাটি জানাজানি হলে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন ঘাতক আমান উল্লাহ। স্থানীয়রা ঘরে ঢুকে তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে গ্রামের মানুষ নদীতে নেমে তল্লাশি করে শিশুর মরদেহ উদ্ধার করে।
আরিফ হোসেন আরো বলেন, মেয়েকে খুনের কথা স্বীকার করেছেন ঘাতক আমান উল্লাহ। খুনের সময় মাদকসেবন করছিলেন। নিহত শিশুর মরদেহ সুরতহাল প্রতিবেদন তৈরির পর রাত ১টার দিকে থানায় নেওয়া হয়। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।