রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

রূপগঞ্জে ইলেকট্রিশিয়ানকে কুপিয়ে হত্যা,হাসপাতালে মৃত্যু।

নিজস্ব প্রতিবেদক :-দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ৭৩ বার পড়া হয়েছে

৩ জুলাই সন্ধ্যায় হামলা,৫ জুলাই গভীর রাতে মৃত্যু
তদন্ত চলছে, মামলা প্রক্রিয়াধীন।

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পারভেজ হাসান (৩৫) নামের এক ইলেকট্রিশিয়ান নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে শনিবার দিবাগত রাত ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনাটি ঘটে গত ৩ জুলাই,বুধবার সন্ধ্যায় রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়নের আমলাবো এলাকায়। পারভেজ আমলাবো আজিজ মোল্লার বাড়ির পঞ্চম তলায় ভাড়া থাকতেন। তার বাড়ি পাবনা সদর উপজেলার সুপচর গ্রামে।

রূপগঞ্জ থানার ওসি তারিকুল ইসলাম জানান, ঘটনার দিন ভবনের এক ফ্ল্যাটে বসবাসরত ১৪ বছর বয়সী কিশোর সিয়াম ছাদে গিয়ে পারভেজকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

পুলিশ ধারণা করছে, দুপুরের দিকে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে পালিয়ে যায়। তবে হত্যার কারণ এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত চলছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

নিহত পারভেজ হাসান (৩৫),পেশায় ইলেকট্রিশিয়ান
স্থান,আমলাবো,রূপগঞ্জ,নারায়ণগঞ্জ।

রূপগঞ্জ হত্যা,ইলেকট্রিশিয়ান খুন,নারায়ণগঞ্জ নিউজ,ঢাকা মেডিকেল মৃত্যু,বাংলাদেশ ক্রাইম নিউজ।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102