শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

নারায়ণগঞ্জে রাজা-প্রজা নয়, নেতৃত্বে সমতা চান বিএনপি আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।  

নিজস্ব প্রতিনিধিঃদৈনিক বিজনেস প্রতিদিন ২৪.কম।
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক | ২ জুলাই ২০২৫

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ,অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, “এখানে কেউ রাজা আর কেউ প্রজা হবে না। বিএনপি কখনোই গডফাদার বা ভূমিদস্যুদের স্থান দেবে না।

বুধবার (২ জুলাই) ফতুল্লার চৌধুরী বাড়ি পারিবারিক মিলনায়তনের মাঠে ,ফতুল্লা ইউনিয়ন বিএনপির উদ্যোগে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ।

তিনি বলেন, “নতুন ও পুরাতনদের সমন্বয়ে একটি সরকার গঠন করতে হবে, যেখানে কোনো রাজা-প্রজা সম্পর্ক থাকবে না। বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। স্বৈরাচারের পতনের পরও আজও নির্বাচন হয়নি। আগামী নির্বাচনে বিএনপিকে উত্তীর্ণ হতেই হবে।”

অধ্যাপক মামুন আরও বলেন, “যারা জমি দখল করেছে, হামলা করেছে কিংবা মিথ্যা মামলায় দলের নেতাকর্মীদের হয়রানি করেছে, তাদের দলে জায়গা হবে না। বিএনপি শান্তির দল, সাধারণ মানুষের দল। যারা সত্যিকারের দেশপ্রেমিক, তাদেরকেই নেতৃত্বে আনতে হবে।”

অনুষ্ঠানে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ,প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন। এছাড়া ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু,সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন শিকদার সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102