
নারায়ণগঞ্জ,১ জুলাই ২০২৫:
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি: নং ৪১৮৪),সিদ্ধিরগঞ্জ শাখার অস্থায়ী কার্যালয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।সাবেক বিদ্যুৎ কেন্দ্রের প্রধান উপদেষ্টা ও সংগঠনের সভাপতি মোসলেহ উদ্দিন সেলিম মঙ্গলবার(১ জুলাই)বিকেলে এই কার্যালয়ের উদ্বোধন করেন।
সিদ্ধিরগঞ্জ সাইলো রোডের গ্যারেজ সংলগ্ন এলাকায় মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে নতুন কার্যালয় যাত্রা শুরু করে।দোয়ার সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান(বীর উত্তম) এর আত্মার মাগফেরাত কামনা করা হয়।পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ও সাবেক এমপি আলহাজ্ব গিয়াসউদ্দিন-এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।
অনুষ্ঠানে আয়োজক ছিলেন মো.বাচ্চু,মো.রাতুল,আমির হামজা,মো.রুবেল,রিনাত,ও টিপু।
উপস্থিতছিলেন,ট্রাক চালক,হেলপার,বিভিন্ন শ্রমিক সংগঠনের সদস্যবৃন্দ,স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং তরুণ যুবসমাজ।
মোসলেহ উদ্দিন সেলিম বলেন,“আমরা চাচ্ছি সমাজে মাদক,চাঁদাবাজি ও সন্ত্রাসের জায়গা না থাকুক। এলাকাবাসীর ভালোবাসা পেয়ে আমি সত্যিই কৃতজ্ঞ।সবাই মিলে একসাথে একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলবো।”