শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে বিদ্যানিকেতন হাইস্কুলের সংবর্ধনা।

নিজস্ব প্রতিনিধিঃদৈনিক বিজনেস প্রতিদিন ২৪.কম।
  • প্রকাশের সময় : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ৯১ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ,১ জুলাই ২০২৫:
মঙ্গলবার (১ জুলাই)বিকেলে স্কুল মিলনায়তনে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে ছিল প্রাণবন্ত পরিবেশ ও সৌহার্দ্যপূর্ণ মিলনমেলা।

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের নব নির্বাচিত কার্যকরী কমিটির সদস্যদের সংবর্ধনা জানালো বিদ্যানিকেতন হাইস্কুলের শিক্ষক ও ট্রাস্টি বোর্ডের সদস্যরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি আবু সাউদ মাসুদ,সদ্য সাবেক সভাপতি ও বিদ্যানিকেতন ট্রাস্টের সদস্য আরিফ আলম দীপু,নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও ট্রাস্ট সদস্য আফজাল হোসেন পন্টি, সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন, যুগ্ম সাধারণ সম্পাদক আহসান সাদিক শাওন, কোষাধ্যক্ষ আনিসুর রহমান জুয়েল,নির্বাহী সদস্য ও ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম, এবং নির্বাহী সদস্য প্রনব রায়।
স্কুল-কমিউনিটি সম্পর্কের উজ্জ্বল দৃষ্টান্ত।
বিদ্যানিকেতন হাইস্কুলের ট্রাস্ট ও শিক্ষকবৃন্দ এই আয়োজনের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান ও গণমাধ্যমের মধ্যে একটি শক্তিশালী সম্পর্ক গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,বিদ্যানিকেতন ট্রাস্ট সদস্য ও বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের সভাপতি বদিউজ্জামান বদু,ট্রাস্ট সদস্য মোয়াজ্জেম হোসেন সোহেল,ট্রাস্ট সদস্য হোসেন ব্যপারী,বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা, অভিনন্দন বার্তা ও কৃতজ্ঞতা প্রকাশ।
অনুষ্ঠানে বক্তারা নবনির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে বলেন, সংবাদপত্র ও সাংবাদিকতার মান উন্নয়নে তাদের নেতৃত্ব ইতিবাচক ভূমিকা রাখবে। এছাড়া প্রেসক্লাবের সঙ্গে বিদ্যানিকেতনের দীর্ঘদিনের সহযোগিতামূলক সম্পর্ককে আরও সুদৃঢ় করার আশাবাদ ব্যক্ত করা হয়।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102