রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

সাংবাদিক মনিরুল আলমকে গুলি করে হত্যার হুমকি, থানায় জিডি।

বিশেষ প্রতিনিধি:দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ৭৪ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
গ্লোবাল টেলিভিশনের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মো. মনিরুল আলমকে গুলি করে হত্যা করে লাশ গুম করার হুমকি দিয়েছে চিহ্নিত সন্ত্রাসী কামরুল হাসান দিপু। ঘটনাটি ঘটেছে সোনারগাঁয়ের কাঁচপুর মেগা কমপ্লেক্সে অবস্থিত সাংবাদিক মনিরুল আলমের নিজ অফিসে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২২ জুন সকাল আনুমানিক ১১টায়, রূপগঞ্জ উপজেলার যাত্রামোড়া এলাকার শামসুল হকের ছেলে কামরুল হাসান দিপু হঠাৎ করে মনিরুল আলমের অফিসে ঢুকে অকথ্য ভাষায় গালাগাল করতে থাকে এবং তাকে গুলি করে হত্যার পর লাশ গুম করার হুমকি দেয়। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসী দিপু সেখান থেকে পালিয়ে যায়। তবে যাওয়ার আগে সে হুমকি দিয়ে যায়,‘যদি কেউ আইনি ব্যবস্থা নেয়, তাহলে তাকে গুলি করে নদীতে লাশ ফেলে দেবে।’

ঘটনার পর সাংবাদিক মনিরুল আলম নিজের জীবনের নিরাপত্তা বিবেচনায় সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এ বিষয়ে তিনি জানান, “সন্ত্রাসী দিপু প্রতিদিন সন্ধ্যার পর মার্কেটের ভেতরে দলবল নিয়ে বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপ চালায়। তার বিরুদ্ধে ব্যবস্থা না নিলে যেকোনো সময় বড় ধরনের ঘটনা ঘটতে পারে।”

জানা গেছে,দিপু তিনটি মোটরসাইকেল ব্যবহার করে এবং দীর্ঘদিন ধরেই এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত।

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান বলেন, “বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখছি। সরেজমিন তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সোনারগাঁ থানার ওসিকে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। এছাড়াও বিষয়টি র‍্যাব-১১ এবং বাংলাদেশ সেনাবাহিনীকেও অবহিত করা হয়েছে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102