
নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ জুন) বিকেলে ফতুল্লার সস্তাপুর গাবতলা মোড়ের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের নারায়ণগঞ্জ জেলা সভাপতি মোহাম্মদ নুর আলম আকন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ। তিনি বলেন, “সাংবাদিকদের নির্ভয়ে পেশাগত দায়িত্ব পালন নিশ্চিত করতে স্বাধীনতা ও সুরক্ষা অপরিহার্য। পক্ষপাতহীন ও তথ্যভিত্তিক সাংবাদিকতার বিকল্প নেই।”
সভায় আরও বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শহিদুল্লাহ রাসেল, সহ-সভাপতি মোঃ জামিল হোসেন, আহমেদ শরীফ, যুগ্ম সম্পাদক সোলেমান হোসেন রনি, সাংগঠনিক সম্পাদক সালে আহম্মেদ পাটোয়ারীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি ছিল সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য ও পেশাগত ঐক্য বৃদ্ধির এক উজ্জ্বল উদাহরণ।