রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

ফতুল্লায় বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি শুরু, নেতৃত্বে অধ্যাপক মামুন মাহমুদ।

শাহ আলী।নিজস্ব প্রতিবেদক :-দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ১৭৯ বার পড়া হয়েছে

ফতুল্লা থানা বিএনপির সদস্য নবায়ন ও ফরম বিতরণে উচ্ছ্বাস।

আপডেট ২১ জুন ২০২৫:

ফতুল্লা থানা বিএনপির উদ্যোগে সদস্য নবায়ন ও ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।

বিস্তারিত পড়ুন।
নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও সদস্য ফরম বিতরণ কার্যক্রম আজ এক উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।
বিশেষ অতিথি ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ ফয়সাল রহমান ভূঁইয়া টিপু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম টিটু।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, “জুলাই অভ্যুত্থানে ফ্যাসিবাদ সরকারের পতন হওয়ার পর তাদের দোসররা অনেকেই রয়ে গেছেন। কিন্তু আমরা আইন হাতে তুলে নেইনি। তারা এখনো নিজ নিজ এলাকায় আছেন।”

বক্তারা বিএনপির সাংগঠনিক শক্তি বাড়াতে সদস্য নবায়নের গুরুত্ব তুলে ধরেন এবং আগামি আন্দোলন সংগ্রামের জন্য নেতা-কর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান।
ব্যানারে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবিও ছিল দৃশ্যমান।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102