
আড়াইহাজার(নারায়ণগঞ্জ)প্রতিনিধি:
নারায়ণগঞ্জ এর আড়াইহাজার থানা পুলিশ শুক্রবার দবিাগত রাতে উপজলোর,আড়াইহাজার পৌরসদরের গাজীপুরা এলাকা থকে এক ছাত্রদল নতোসহ ২জনকে ইয়াবাহ সহ গ্রফেতার করছে।এরা হলেন,গাজিপুরা এলাকার জামালের ছেলে ও ছাত্রদল নেতা সরকারী সফর আলী কলজেরে ছাত্র সংসদরে সম্ভাব্য ভিপি পদপ্রার্থী জাইফুল ইসলাম রাহুল(২০)এবং ইয়াবা ব্যবসায়ী উপজলোর মারুয়াদী এলাকার তুসমি রহমান জয় (২০)।জয় ওই এলাকার আওলাদ হোসনের পুত্র।
আড়াইহাজার থানার এস আই সৈকত জানান, তার নেতৃত্বে একদল পুলশি রাত্রী কালীন ডিউটি চলাকালে ভোররাত অনুমান ৩টার দিকে ওই

এলাকায় গেলে আটক দুজন সহ অজ্ঞাত আরো একজন হাফপ্যান্ট পরহিতি অবস্থায় একটি হোন্ডা যোগে যাচ্ছিলো। এ সময় পুলিশ,তাদেরকে সিগন্যাল দিলে চালক হোন্ডা থামালে পিছন থেকে অজ্ঞাতব্যক্তি দৌড়ে পালিয়ে যায়। এ সময় ওই দুজনক দেহে তল্লাশী করলে জয়ের কাছ থকে ১৫পিস এবং রাহুলের কাছ থকে ১০পিস ইয়াবা ট্যাবলটে উদ্ধার করা হয়। সেই সাথে তাদের বহনকারী,হোন্ডাটিও জব্দ করা হয়।
আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন জানান,শনি শনিবার দুপুরে তাদেরকে মাদক মামলায় নারায়ণগঞ্জ আদালতে প্ররণ করা হয়েছে।