শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

খুলনায় সরকারি মৎস্য খামার আধুনিকীকরণে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি:দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে

খুলনা,২০ জুন ২০২৫: খুলনার গল্লামারী মৎস্য উৎপাদন খামারের কক্ষে অনুষ্ঠিত হলো জেলা পর্যায়ে আঞ্চলিক কর্মশালা, যার মূল লক্ষ্য ছিল বিদ্যমান সরকারি মৎস্য খামারসমূহের সক্ষমতা বৃদ্ধি ও উৎপাদন উন্নয়ন। ২০২৪-২০২৫ অর্থবছরের “অবকাঠামো উন্নয়ন প্রকল্প (১ম পর্যায়)” এর আওতায় কর্মশালাটি আয়োজন করে জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, খুলনা।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ড.মোঃ আবদুর রউফ,মহাপরিচালক,মৎস্য অধিদপ্তর। সভাপতিত্ব করেন মোঃ জাহাঙ্গীর আলম,পরিচালক,মৎস্য অধিদপ্তর,খুলনা বিভাগ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক মোঃ মশিউর রহমান এবং মোঃ আনোয়ার কবির, সিনিয়র সহকারী পরিচালক,প্রশাসন-২, মৎস্য অধিদপ্তর।এছাড়াও বক্তব্য দেন খুলনার জেলা মৎস্য কর্মকর্তা মোঃ বদরুজ্জামান ও সহকারী পরিচালক মোস্তফা আল আজিজ।

কর্মশালায় আলোচনা হয়—সরকারি খামার ব্যবস্থাপনার আধুনিক কৌশল,উন্নতমানের পোনা উৎপাদন,খামারভিত্তিক রোগ ব্যবস্থাপনা,অবকাঠামো উন্নয়ন ও বাজারজাতকরণ কৌশল

এই কর্মশালার মাধ্যমে মাঠপর্যায়ের কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি পাবে এবং সরকারি মৎস্য খামারসমূহে টেকসই উন্নয়ন নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে।

সঞ্চালনায় ছিলেন:মোঃ সেলিম সুলতান,সিনিয়র মৎস্য কর্মকর্তা,বটিয়াঘাটা,খুলনা।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102