রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

ঘুমধুম সিমান্তে নয়াপাড়া খালে রক্তাক্ত লাশ উদ্ধার।

মোঃ সেলিম। কক্সসবাজার প্রতিনিধি।
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের নয়াপাড়া এলাকার নাফ নদীর একটি শাখা খালের কাদামাটির মধ্যে হাত বাঁধা অবস্থায় এক অজ্ঞাত যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে স্থানীয় জনসাধারণ।

বৃহস্পতিবার (১৯ জুন)সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটে লাশটি প্রথম দেখতে পান আশপাশের লোকজন।ঘটনাটি ঘটে কক্সবাজার রিজিয়নের ৩৪ বিজিবির আওতাধীন ঘুমধুম বিওপির দায়িত্বপূর্ণ এলাকায়।খবর পেয়ে ঘুমধুম তদন্ত কেন্দ্রের একটি টিম তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করে এবং আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে লাশ উদ্ধারের প্রস্তুতি গ্রহণ করে।

প্রাথমিকভাবে জানা গেছে,নিহত যুবকের বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর।নিহতের দুই হাত সামনের দিকে মোড়ানো অবস্থায় বাঁধা ছিল।তার মুখমণ্ডল,চোখ ও মাথায় ধারালো অস্ত্র বা কোনো ভারী বস্তু দ্বারা আঘাতের চিহ্ন এবং তাজা রক্ত দেখা গেছে। লাশটি আংশিকভাবে কাদার মধ্যে ঢাকা ছিল।তার পরনে গেঞ্জি ও হাফপ্যান্ট ছিল।

ঘুমধুম তদন্ত কেন্দ্রের ইনচার্জ (এসআই) জাফর ইকবাল জানান,লাশ উদ্ধারের পর প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে।এখন পর্যন্ত নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি। ধারণা করা হচ্ছে,ভোররাতের কোনো এক সময় তাকে নির্মমভাবে হত্যা করে খালের পাশে ফেলে রাখা হয়েছে। ঘটনার উৎস ও জড়িতদের শনাক্তে তদন্ত কার্যক্রম শুরু করেছে।লাশ ময়নাতদন্তের জন্য যথাযথ প্রক্রিয়ায় হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।ঘটনার প্রকৃত কারণ ও দায়ীদের শনাক্তে প্রশাসনের তৎপরতা অব্যাহত রয়েছে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102