রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

নারায়ণগঞ্জ-৫ আসনে‘ক্লিনম্যান’হিসেবে মাসুদুজ্জামান মাসুদকে এমপি হিসেবে দেখতে চায় এলাকাবাসী।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ২৩৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি।
৫ আগস্ট ২০২৪,আওয়ামী দুই শাসনের পর এক নতুন রাজনৈতিক প্রত্যাশা নিয়ে নারায়ণগঞ্জ-৫ আসনে জনগণের মধ্যে নতুন সম্ভাবনার বার্তা ছড়িয়ে পড়েছে।এরই ধারাবাহিকতায় মডেল গ্রুপের স্বত্বাধিকারী মাসুদুজ্জামান মাসুদ ঈদ-পরবর্তী এক মেজবানি অনুষ্ঠানের আয়োজন করেন,যা রীতিমতো আলোড়ন তোলে রাজনৈতিক মহলে।

অনুষ্ঠানে নারায়ণগঞ্জের বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।উপস্থিত সকলে মাসুদুজ্জামান মাসুদকে একজন দক্ষ,সৎ ও দায়িত্ববান মানুষ হিসেবে অভিহিত করে তাকে নারায়ণগঞ্জ-৫ আসনের সম্ভাব্য এমপি হিসেবে দেখতে আগ্রহ প্রকাশ করেন।

এ বিষয়ে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সিনিয়র আইনজীবী, সাবেক অতিরিক্ত পিপি এবং জজ কোর্ট নারায়ণগঞ্জের প্রথিতযশা ব্যারিস্টার মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন,

> “আওয়ামী দুই শাসনের পর নারায়ণগঞ্জ-৫ আসনে এখন পরিবর্তনের প্রয়োজন। আজকের এই মেজবানি অনুষ্ঠানে জনাব মাসুদুজ্জামান মাসুদের যে উদারতা, নেতৃত্বগুণ এবং জনগণের সঙ্গে তার সম্পৃক্ততা আমরা দেখেছি—তা-ই প্রমাণ করে তিনি এই আসনের যোগ্য প্রতিনিধি। আমরা তাকে এমপি হিসেবে দেখতে চাই। আজকের এই রূপরেখা আমাদের চাওয়ারই প্রতিফলন।”

অনুষ্ঠানে এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে সিনিয়র নাগরিকরাও মাসুদের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন। একাধিক বক্তা বলেন, “তিনি কোনো কাদা ছোঁড়াছুঁড়ির রাজনীতি করেন না, বরং এলাকার উন্নয়ন ও মানুষের পাশে দাঁড়ানোই তার লক্ষ্য।”

এই মেজবানি যেন শুধুই একটি অনুষ্ঠান নয়, বরং তা নারায়ণগঞ্জ-৫ আসনের জন্য একটি নতুন রাজনৈতিক বার্তা বহন করছে—একজন ক্লিনম্যান, নির্ভরযোগ্য এবং দায়িত্ববান প্রার্থীকে এগিয়ে আনার বার্তা।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102