রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী কে গলা কেটে হত্যা।

সেলিম উদ্দিন। নিজস্ব প্রতিনিধি।উখিয়া।
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ১৪৭ বার পড়া হয়েছে

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-২ ওয়েস্টে সংঘটিত হয়েছে এক নির্মম হত্যাকাণ্ড। সৈয়দ আলম (২৭) নামের এক রোহিঙ্গা যুবক তার স্ত্রী আয়েশা খাতুনতে (২৫) ছুরি দিয়ে গলা কেটে হত্যা করেছে। পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে জানিয়েছেন প্রতিবেশীরা।

বুধবার (১১ জুন) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত আয়েশা খাতুন ও তার স্বামী সৈয়দ আলম উক্ত ক্যাম্পে বসবাস করতেন। ছৈয়দ আলম আন্তর্জাতিক এনজিও সংস্থা Acted-এ কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। বুধবার রাতে কথা কাটাকাটির একপর্যায়ে সৈয়দ আলম ধারাল ছুরি দিয়ে স্ত্রী আয়েশার গলা কেটে দেয় এবং সঙ্গে সঙ্গে পালিয়ে যায়।

ঘটনার খবর পেয়ে উখিয়া থানা পুলিশ ও ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেন। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারাল অস্ত্রও জব্দ করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরিফ হোসাইন বলেন, ‘পারিবারিক কলহের জেরে রোহিঙ্গা নাগরিক ছৈয়দ আলম তার স্ত্রীকে নৃশংসভাবে হত্যা করেছে বলে আমরা নিশ্চিত হয়েছি। ঘটনার পরপরই অভিযুক্ত পালিয়ে যায়।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102