শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

ধর্মীয় চাপে বন্ধ ‘তান্ডব’ সিনেমা: কালিহাতীতে ৯ লাখ টাকার লোকসানে আয়োজকরা

বিশেষ প্রতিনিধি:দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট ক।
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ধর্মীয় মহলের আপত্তি ও নিরাপত্তা ঘাটতির কারণে বন্ধ হয়ে গেছে সদ্য মুক্তি পাওয়া বাংলা ছবি ‘তান্ডব’-এর প্রদর্শনী। আয়োজকদের দাবি, এই ঘটনায় তারা প্রায় ৯ লাখ টাকার বেশি ক্ষতির মুখে পড়েছেন।

গত শুক্রবার বাদ আছর পারকি ইউনিয়ন ওলামা পরিষদ বিক্ষোভ মিছিল করেন এবং ইউএনও বরাবর সিনেমা বন্ধের আবেদন জমা দেন। তাদের বক্তব্য অনুযায়ী, এমন সিনেমা এলাকার ধর্মীয় পরিবেশকে নষ্ট করতে পারে।

স্থানীয় উদ্যোক্তা কামরুজ্জামান সাইফুলসাজু মেহেদী জানান, এক মাসের জন্য কমিউনিটি সেন্টার ভাড়া নেওয়া হলেও মাত্র আড়াই দিন সিনেমাটি চালাতে পেরেছেন। মাইকিং, পোস্টার, এসি সার্ভিসিংসহ সব খরচ মিলিয়ে ক্ষতির পরিমাণ ৯ লাখ টাকার মতো।

কালিহাতী থানার ওসি জাকির হোসেন বলেন, এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার তার নেই। উপজেলা নির্বাহী কর্মকর্তা ছুটিতে রয়েছেন বলে জানিয়েছেন।

স্থানীয়রা বলছেন, ধর্মীয় সহনশীলতা বজায় থাকলে গ্রামাঞ্চলেও সুস্থ বিনোদনের পরিবেশ তৈরি সম্ভব।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102