রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

উখিয়ায় সংবাদ প্রকাশের জেরে ৪ সংবাদকর্মী’র বিরুদ্ধে মামলা।

সেলিম উদ্দিন
  • প্রকাশের সময় : সোমবার, ২ জুন, ২০২৫
  • ১৯৪ বার পড়া হয়েছে

উখিয়ায় গরিব-দুঃখীদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ চালে অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশ করায় চার সাংবাদিকসহ ছয়জনের বিরুদ্ধে মানহানির মামলা করা হয়েছে। মামলাটি করেছেন কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ছৈয়দ হামজা।

২৮ মে (মঙ্গলবার) কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (উখিয়া) আদালতে মামলাটি দায়ের করা হয়। মামলায় অভিযুক্ত চার সাংবাদিক হলেন— দৈনিক মানবজমিন-এর নিজস্ব প্রতিবেদক সরোয়ার আলম শাহীন, সময়ের কণ্ঠস্বর-এর উখিয়া প্রতিনিধি মোহাম্মদ ফেরদৌস, দি টেরিটোরিয়্যাল নিউজ-এর বিশেষ প্রতিনিধি ইশতিয়াক নূর নিশান এবং দৈনিক খবরের কাগজ-এর উখিয়া প্রতিনিধি রিদুয়ান সোহাগ।

মামলায় আরও দুজনকে আসামি করা হয়েছে, তবে তাদের নাম আদালতে দাখিল করা নথিতে বিস্তারিতভাবে উল্লেখ করা হয়নি। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের দায়িত্ব দিয়েছে পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন)-কে।

এ ঘটনার পর কক্সবাজার ও উখিয়ার সাংবাদিক সমাজ মামলাটিকে মিথ্যা,ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করে তীব্র প্রতিবাদ জানিয়েছে।তারা অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছে বিভিন্ন গণমাধ্যমকর্মী ও সাংবাদিক সংগঠন।

সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই মন্তব্য করেছেন,এই মামলা গণমাধ্যমের কণ্ঠরোধের অপচেষ্টা ছাড়া কিছু নয়।

স্থানীয় বাসিন্দারা মনে করছেন,ভিজিএফ চালে অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশ হলে প্রশাসনের উচিত সেসব অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। কিন্তু সংবাদকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করা সংবাদপত্রের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102