শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

সাংবাদিকদের ওপর হামলা, মিথ্যা মামলা ও কুচক্রী মহলের ষড়যন্ত্রের প্রতিবাদে ফতুল্লা প্রেসক্লাবের মানববন্ধন কর্মসূচি পালিত।

বিশেস প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ৯৩ বার পড়া হয়েছে

মঙ্গলবার (২০ মে) ফতুল্লা প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানব বন্ধনে,উক্ত ফতুল্লা থানা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহিম এই সমাবেশে ক্ষোভ প্রকাশ করে বলেন,আপনারা যদি সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দিতে চান,তাহলে এর বিরুদ্ধে আমরাও রাজপথে তীব্র আন্দোলন গড়ে তুলবো। সাংবাদিক সমাজ কারও পক্ষে বা বিপক্ষে লেখে না। আমরা যা দেখি, যা বুঝি, তাই লিখি। আমরা দেশের স্বার্থে লিখি। আমরা পুলিশ কিংবা রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতিপক্ষ নই।

তিনি আরও অভিযোগ করেন,আমরা দেখছি বিভিন্ন রাজনৈতিক মহলের ইন্ধনে পুলিশ প্রশাসন সাংবাদিকদের হয়রানির চেষ্টা করছে। আমি প্রশাসনের প্রতি আহ্বান জানাই, আপনারা এসব অপচেষ্টা বন্ধ করুন। সাংবাদিকদের টুঁটি চেপে ধরার চেষ্টা করলে এর পরিণতি ভালো হবে না।

বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। সত্য প্রকাশ করতে গিয়ে যদি তাদের হামলা-মামলার শিকার হতে হয়, তাহলে সমাজে অন্যায় ও দুর্নীতি আরও বেড়ে যাবে। তারা অবিলম্বে সাংবাদিকদের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

নারায়ণগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা, মিথ্যা মামলা এবংএকটি কুচক্রী মহলের ষড়যন্ত্রের প্রতিবাদে ফতুল্লার সাংবাদিকরা তীব্র ক্ষোভ প্রকাশ  করেছেন।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102