
সোমবার (১৯ মে)দুপুর আড়াইটার দিকে ঢাকাই চলচ্চিত্রের নায়িকা নুসরাত ফারিয়াকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে তাকে কারাগারে আনা হয়।
সকাল সাড়ে ১০টার দিকে শুনানি শেষে নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারাজানা হক। একইসঙ্গে তার জামিন শুনানির জন্য আগামী ২২ মে ধার্য করেছেন আদালত। এদিন সকাল ৯টায় নুসরাত ফারিয়াকে আদালতে হাজির করা হয়।
কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের, সিনিয়র সুপার কাওয়ালীন নাহার বিষয়টি নিশ্চিত করেছেন।