
নতুন সিআইডি প্রধান হিসাবে জনাব মো.ছিবগাত উল্লাহ,বিপিএম,পিপিএম মহোদয়ের অতিরিক্ত আইজিপি হিসেবে যোগদান করেন।


আজ ১২/০৫/২০২৫ খ্রি.(সোমবার) তারিখে সিআইডি প্রধান জনাব মো. ছিবগাত উল্লাহ,বিপিএম,পিপিএম,অতিরিক্ত আইজিপি হিসেবে সিআইডিতে যোগদান করেন। সিআইডি প্রধান হিসাবে যোগদানের পূর্বে তিনি গত ০৫/০৯/২০২৪ খ্রি. তারিখ থেকে শিল্পাঞ্চল পুলিশ এর অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
জনাব মো. ছিবগাত উল্লাহ,বিপিএম,পিপিএম ১৯৯৫ সালে ১৫তম বিসিএস এর মাধ্যমে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। পাবনা জেলার এই কৃতি সন্তান চাকরিজীবনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি),পিরোজপুর,ফেনী,ময়মনসিংহ ও নারায়ণগঞ্জ জেলাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও জাতিসংঘের আওতাধীন মিশনে ইতালি (P4 Contract),সুদান (UNMIS),আইভরিকোস্ট (ONUCI) ও কসোভোতে (UNMIK) দায়িত্ব পালন করেছেন। তিনি যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর,জাপানসহ বিশ্বের বেশ কয়েকটি দেশে পেশাগত প্রশিক্ষণ গ্রহণের পাশাপাশি সেমিনার ও কনফারেন্সে অংশগ্রহণ করেছেন।

সিআইডি প্রধান হিসাবে দায়িত্বভার গ্রহণের পর জনাব মো.ছিবগাত উল্লাহ,বিপিএম,পিপিএম সিআইডি সদর দপ্তরে অফিসারদের সাথে পরিচিতি সভায় অংশগ্রহণ করেন এবং নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। বক্তব্যে তিনি বিশেষভাবে উল্লেখ করেন যে, সিআইডি বাংলাদেশের অপরাধ তদন্তের একটি সর্বোচ্চ (Apex) প্রতিষ্ঠান। কাজেই এ প্রতিষ্ঠানের তদন্তকে state-of-the-art পর্যায়ে পৌঁছাতে হবে।এজন্য সরকারী সকল ধরনের সহযোগীতা নিশ্চিতকরণের জন্য সর্বাত্মকভাবে কাজ করে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও নির্দেশ প্রদান করেন যে,দীর্ঘ চলমান মামলাগুলো দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে। এতে করে তদন্তাধীন মামলার সংখ্যা একটি যুক্তিসঙ্গত পর্যায়ে থাকার পাশাপাশি জনগণের সুবিচার নিশ্চিত হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে।