রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় ট্রাক্টর থেকে পড়ে এক যুবকের মৃত্যু।

 রাজিবপুর কুড়িগ্রামঃবিশেষ প্রতিনিধি।
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ৮৫ বার পড়া হয়েছে

সোমবার (০৫ মে) সকাল ১১ টার দিকে চলন্ত কাঁকড়া গাড়ি থেকে পড়ে গিয়ে নিহত হন তিনি। নিহত যুবক রাজীবপুর সদর ইউনিয়নের টাঙ্গালিয়া পাড়া (মন্ডলপাড়া) গ্রামের মো.ছবর আলীর ছেলে আমজাদ হোসেন (২৩)।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুটি গাড়ি মুখোমুখি হয়ে একটি আরেকটি কে সাইড দেয়। রাস্তা কাঁচা ও ভাঙাচোরা হওয়ায় গাড়িটি ঝাঁকি দেয়। সেই ঝাঁকিতেই আমজাদ হোসেন গাড়ি থেকে পড়ে ঘাড়ে মারাত্মক আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। আমজাদ হোসেনের ৪ বছরের একটি ছেলে সন্তান রয়েছে।

নিহত আমজাদ হোসেনের স্ত্রী লাভলী আক্তার বলেন, আমার স্বামী পেশায় একজন কাঠ মিস্ত্রি। কাজ না থাকায় কাঁকড়া (ট্রাক্টর) গাড়িতে দিনমজুর হিসেবে কাজ করতে যায়। আজ শুনি আমার স্বামী গাড়ি থেকে পড়ে মারা গেছে। এবিষয়ে কারও বিরুদ্ধে কোনো অভিযোগ নেই বলেও জানান তিনি।

এবিষয়ে রাজীবপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, কারো প্রতি কোন অভিযোগ না থাকায় এবং বিনা ময়না তদন্তে লাশ হস্তান্তরের আবেদন করায় লাশ ভিকটিমের নিকটআত্মীয়ের নিকট হস্তান্তর করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102