শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

বাংলাদেশের মোবাইল নেটওয়ার্কের যে কাভারেজ ও ক্যাপাসিটির হাইওয়ে মোবিলিটি কভারেজের সমস্যা আছে, স্টারলিংক সব সমস্যার সমাধান করবে।।

নিউজ দেস্কঃ বিজনেস প্রতিদিন।
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ৩৫১ বার পড়া হয়েছে

বাংলাদেশকে বিনিয়োগবান্ধব হিসেবে একটা বার্তা পৌঁছে দেওয়ার ইচ্ছা ছিল প্রধান উপদেষ্টার। বাংলাদেশের হাওর-বাওড়, দ্বীপাঞ্চলে, দুর্গম পার্বত্য এলাকায়, বিশেষভাবে উপকূলীয় দুর্যোগপ্রবণ এলাকায় নিরবচ্ছিন্ন এবং মানসম্পন্ন ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়ার চ্যালেঞ্জ রয়েছে।

সোমবার (২৮ এপ্রিল)প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের এনজিএসও সেবাদাতা স্টারলিংকের লাইসেন্স অনুমোদন দেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়,বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) গত ২৫ মার্চ নন-জিওস্টেশনারি অরবিট (এনজিএসও)স্যাটেলাইট সার্ভিস অপারেটর ইন বাংলাদেশ শিরোনামে লাইসেন্সিং নির্দেশিকা জারি করে।

এনজিএসও এমন একটি ব্যবস্থা,যেখানে কক্ষপথে এমনভাবে স্যাটেলাইট স্থাপন করা হয়,যেটি পৃথিবীর ভূগোলের একটি নির্দিষ্ট স্থানে স্থির থাকে না।

বরং পৃথিবীর বিভিন্ন অংশের ওপর দিয়ে ঘুরতে থাকে।কক্ষপথে এই ঘূর্ণায়মান স্যাটেলাইট থেকে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা পাওয়া যায়।স্টারলিংক দেশের ইন্টারনেটে নতুন সংযোজন।শ্রীলঙ্কার পর দক্ষিণ এশিয়ার দ্বিতীয় দেশ হিসেবে বাংলাদেশে বৈশ্বিক এই স্যাটেলাইট ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান যাত্রা শুরু করল। ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিবিষয়ে দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন,জুলাই গণঅভ্যুত্থানের সময়ে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের উপর্যুপরি ইন্টারনেট বন্ধের প্রতিবাদে স্টারলিংককে বাংলাদেশের নিয়ে আসা একটা গণদাবিতে পরিণত হয়েছিল। ফয়েজ তৈয়্যব বলেন,স্টারলিংকের সেবাগুলো মধ্যে একটা প্রাথমিক সেবা হচ্ছে নিরবচ্ছিন্ন উচ্চগতির ইন্টারনেট,যেখানে লোডশেডিংয়ের সঙ্গে সঙ্গে ইন্টারনেট বন্ধ হয়ে যাবে না,যেটা আইএসপির ক্ষেত্রে হয়।তিনি বলেন,যেসব অঞ্চলে এখনো ফাইবার পৌঁছায়নি, সেখানে দ্রুততম সময়ে মানসম্পন্ন ইন্টারনেট পৌঁছে দেওয়ার চাহিদার পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টা স্বউদ্যোগী হয়ে স্পেসএস্কের প্রধান নির্বাহী ইলন মাস্ককে ফোন করে ৯০ দিনের মধ্যে স্টারলিংককে বাংলাদেশে কার্যক্রম শুরু করার আহ্বান জানান। এ লক্ষ্য অর্জনে বিডা, বিটিআরসি,ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং প্রধান উপদেষ্টার কার্যালয় নিবিড়ভাবে কাজ করেছে। অনেক ক্ষেত্রে যদি লম্বা সময় ধরে লোডশেডিং থাকে, মোবাইল টাওয়ারের ব্যাটারির ব্যাকআপ ফুরিয়ে যায়। সেখানে মোবাইল ইন্টারনেটেও বিঘ্ন ঘটে।স্টারলিংকের ক্ষেত্রে এই ধরনের সমস্যা হবে না।

উপরন্তু এই ফাইবার নেটওয়ার্কের উল্লেখযোগ্য অংশ টেলকো গ্রেডের নয়।বাংলাদেশের অন্তত ৬৫শতাংশটেলিযোগাযোগ টাওয়ার এখনো ফাইবারাইজেশনের বাইরে,সেখানে মাইক্রোওয়েভ দিয়ে সেবা দেওয়া হয়,যা খুবই সীমিত ধারণক্ষমতার। আবার আমাদের মোবাইল নেটওয়ার্কের যে কাভারেজ ও ক্যাপাসিটি আছে,তাতেও সমস্যা আছে,হাইওয়ে মোবিলিটি কভারেজের সমস্যা আছে।স্টারলিংক এসব সমস্যার সমাধান করবে।

এর মাধ্যমে ভয়েস কল এবং ডেটা বান্ডেল-ভিত্তিক গতানুগতিক ইন্টারনেট সেবাদান ব্যবস্থা ডিজিটাল সার্ভিস-কেন্দ্রিক নতুন রূপান্তরে মধ্য দিয়ে যাবে।

শহর কিংবা গ্রামভেদে নিরবচ্ছিন্ন এবং মানসম্পন্ন উচ্চগতির ইন্টারনেট প্রাপ্তির নিশ্চয়তা তৈরি হবে,বলেন ফয়েজ ত্যৈয়ব।

যুদ্ধের মধ্যে ইউক্রেনের ইন্টারনেট সেবা বিপর্যয়ের মুখে পড়লে স্টারলিংক সেখানে সেবা চালু করে। যে কারণে রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে সুবিধা পায় দেশটি।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102