রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

রামপালে মামলার হয়রানি থেকে বাঁচতে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন ।

রামপাল উপজেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
  • ১১২ বার পড়া হয়েছে

সরদার মহিদুল ইসলামঃ
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা || রামপালে হয়রানিমূলক মামলার দায় থেকে রেহাই পেতে সংবাদ সম্মেলন করেছেন ৩ জন ভুক্তভোগী। শুক্রবার (৬ অক্টোবর) বিকাল ৩ টায় প্রেসক্লাব রামপালে এ ভুক্তভোগী মো. বেলাল হোসেন বেপারী সকালের পক্ষ থেকে এ সংবাদ সম্মেলন করেন। এ সময় তার সাথে ছিলেন অপর ভুক্তভোগী মো. জিল্লুর রহমানসহ পরিবারের সদস্যরা।
সংবাদ সম্মেলন লিখিত বক্তব্যে বেলাল হোসেন জানান, গত ইংরেজি ২৯ জুন বৃহস্পতিবার রাতে উপজেলার কালেখারবেড় গ্রামের আতিয়ার রহমানের পুত্র জাফর ইকবাল (সাবেক মেম্বার) সুলতানিয়া গ্রামের মধ্য দিয়ে যাওয়ার সময় টুকু ও মান্নানের বাড়ির সামনে নসিমন ও মোটরসাইকেলের সংঘর্ষে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের দ্রুত হাসপাতালে পাঠান। ওই সময় ভুক্তভোগী জিল্লুর রহমান, তার স্ত্রী ও পুত্র একই মোটরসাইকেলে খামঘাটায় তাদের বাড়িতে ফিরছিলেন। জাফর ইকবাল মেম্বারের গাড়ী নসিমনের সাথে ধাক্কা লেগে সজোরে জিল্লুর রহমানের গাড়ির পিছন থেকে ধাক্কা দেয়। ওই সময় জিল্লুর রহমান তার পরিবারের সদস্যদের নিয়ে রাস্তার উপর ছিটকে পড়েন। জাফর ইকবাল জিল্লুর রহমান কে মামলার ভয় দিয়ে ২৫ হাজার টাকা নেয়। পরে আরও টাকা দাবী করে জাফর। সেই টাকা না দেওয়ায় তাকে আসামি করে মামলা দেয়। জাফরের বিরুদ্ধে পুর্ব থেকে আমার গত ইং ২ মে /২০২১ সালে জিআর ৭১/২১ নং একটি মামলা রয়েছে। সেকারণে সে আমাকে ওই মামলায় ফাঁসিয়ে দেয়ার চেষ্টা করছে।
সে কুরবানির ঈদের দিন রাতে ফয়লার আ. হালিম পাটোয়ারীর বাড়ি থেকে দাওয়াত খেয়ে বাড়িতে ফেরার পথে নিছক দুর্ঘটনার শিকার হয়। কেউ তাকে আঘাত করেনি। যা স্থানীয় সদর ইউপি চেয়ারম্যান মো. নাসির উদ্দীন, গৌরম্ভা ইউপি চেয়ারম্যান মো. রাজিব সরদারসহ সাংবাদিকরাও অবগত আছেন। ওই মামালায় আদাঘাটের জবাবের মুন্সীকে ও আসামি করা হয়েছে। জাবেরের সাথে ইকবালের পূর্ব থেকে বিরোধ চলে আসছিল। তারই জেরে তাকেও আসামি করা হয়েছে।
বেলাল হোসেন আরও জানান, ষড়যন্ত্র করে মিথ্যা মামলা দিতে রামপাল থানায় না এসে থানার বদনাম করে বাগেরহাটের বিজ্ঞ আদালতে মামলা করেছেন। যা বর্তমানে বাগেরহাটের পিবিআই ইন্সপেক্টর তদন্ত করছেন। আমরা বাগেরহাটের পিবিআই এর পুলিশ সুপার মহোদয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। নূন্যতম যদি জাফর ইকবালের কথিত মারপিটের সাথে আমাদের কোন সংশ্লিষ্টতা থাকে তবে আইনের আওতায় নেয়ার বিষয়ে কোন আপত্তি নেই। আমাদের দাবী নিরপেক্ষ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবেন।
এ বিষয়ে আহত জাফর ইকবালের কাছে জানতে চাইলে তিনি জানান, ওরা ষড়যন্ত্র করে আমাকে মারপিট করে আহত করেছে। আহতর ঘটনায় আমি বাগেরহাটের বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেছি।#

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102