রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

যুক্তরাষ্ট্রের শুল্কের হার বাড়ানোর পরিপ্রেক্ষিতে-বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূস।

সুজন মাহমুদ। নিজসস প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ১৫১ বার পড়া হয়েছে

শনিবার (৫ এপ্রিল)সন্ধ্যা ৭টার পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা বাংলাদেশের পণ্যের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্কের হার বাড়ানোর পরিপ্রেক্ষিতে বিষয়টি নিয়ে করণীয় নির্ধারণে আলোচনার জন্য জরুরি বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূস।বৈঠকে শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ,উপদেষ্টা ও কর্মকর্তারা অংশ নেন।

বৈঠক শুরুর আগে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান,ট্যারিফ বৃদ্ধি নিয়ে শনিবার দুপুরে ব্যবসায়ী নেতাদের সাথে বৈঠক করেছে বৈদেশিক বিনিয়োগ কর্তৃপক্ষ। তাদের সুপারিশ ও পরবর্তী করণীয় নিয়ে প্রধান উপদেষ্টাসহ অন্য উপদেষ্টারা বৈঠকে বসেছেন।
তিনি বলেন,তবে এটুকু বলতে পারি,আজকের বৈঠকে খুব ইতিবাচক কিছু সিদ্ধান্ত আসবে। বর্তমান সরকার খুবই ব্যবসাবান্ধব খুবই এক্সপোর্টবান্ধব।
বর্তমান সরকার খুবই ব্যবসাবান্ধব জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন,আমরা এমন কিছু করব,যার ফলে বর্তমানে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে যে পরিমাণ রপ্তানি করে,তার চেয়ে বাড়বে। আমি এটা বলে দিতে পারি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি আরো বাড়বে,কমবেনা। বৈঠকে এই সিদ্ধান্তই আসবে।এই ব্যবস্থাই নেওয়া হচ্ছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন,যুক্তরাষ্ট্র আমাদের খুবই ভালো বন্ধু। এ বিষয় নিয়েই আজকের বৈঠকে আলোচনা করবো। আজকের বৈঠকের পর এমন কিছু সিদ্ধান্ত আসবে, আপনার নিশ্চিত থাকতে পারেন বাংলাদেশের রপ্তানি যুক্তরাষ্ট্রে আরো বাড়বে,কমবে না।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102