রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

রাজধানীর যাত্রাবাড়ী, মোহাম্মদপুর ও মীরহাজারিবাগে ছিনতাইকারীদের ছুরি ও চাপাতির আঘাতে তিন ব্যক্তি আহত হয়েছেন।

সুজন মাহমুদ। নিজসস প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে

বুধবার(২এপ্রিল)ভোর সাড়ে ৫টার দিকে যাত্রাবাড়ীর সায়দাবাদ রেল ক্রসিংয়ের সামনে চার-পাঁচ জন ছিনতাইকারী মোহাম্মদ ইমনকে আক্রমণ করে। তাদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন ইমন।সকাল সাড়ে ৭টার দিকে ইমনকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
আহতরা হলেন—সেন্টমার্টিন সি ভিউ ট্রাভেল এজেন্সির সুপারভাইজার মোহাম্মদ ইমন(২১)ফুডপান্ডার ডেলিভারি ম্যান মানিক মিয়া (১৮)এবং সিএনজি অটোরিকশার চালক পান্নু মাতুব্বর (৪০)।ঢামেক পুলিশ ক‍্যাম্পের ইনচার্জ (পরিদর্শক)মোহাম্মদ ফারুক এসব তথ্য নিশ্চিত করেছেন।
রাজধানীর যাত্রাবাড়ী, মোহাম্মদপুর ও মীরহাজিরবাগে ছিনতাইকারীদের ছুরি ও চাপাতির আঘাতে তিন ব্যক্তি আহত হয়েছেন। দুজনকে ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক) হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।এক জন প্রাথমিক চিকিৎসা গ্রহণ শেষে বাসায় ফিরে গেছেন
বুধবার ভোরে মতিঝিলের কর্মস্থল থেকে গ্রামের বাড়ি যাওয়ার উদ্দেশে সায়দাবাদ বাস স্ট্যান্ড যাওয়ার পথে সায়দাবাদ রেল ক্রসিংয়ের সামনে ছিনতাইকারীদের কবলে পড়েন ইমন।তাকে ছুরিকাঘাত করে ব্যাগে থাকা ১০ হাজার টাকা এবং মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারীরা। আমরা খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে চিকিৎসার জন্য নিয়ে আসি।ইমনের কোমরের নিচে ও ডান উরুতে ছুরিকাঘাত করা হয়েছে। ইমনের বাড়ি বরিশাল জেলার কাউনিয়া থানার কাউনিয়া গ্রামে। তার বাবার নাম নয়ন মিয়া।

মঙ্গলবার (১ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে মোহাম্মদপুরের ৪০ ফিট এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হন মানিক মিয়া (১৮)। তাকে রাত সাড়ে ১২টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
মঙ্গলবার (১ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর মীরহাজিরবাগের ইঞ্জিনিয়ার গলির সামনে ছিনতাইকারীর চাপাতির আঘাতে আহত হন পান্নু মাতুব্বর (৪০)। তাকে রাত সাড়ে ১০ টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
পান্নু মাতুব্বরের মেয়ে বীথি আক্তার বলেন,আজ আমার আব্বাকে বাসায় নিয়ে এসেছি। তার অবস্থা এখনো ভালো নয়। প্রচুর রক্তক্ষরণ হয়েছে।আমাদের বিদ্যুৎ বিল ও গ্যাসের বিল গ্যারেজের মালিকের কাছে জমা ছিল। সেই টাকা বাসায় নিয়ে আসার পথে বাবা ছিনতাইকারীদের কবলে পড়েন।
পান্নু মাতুব্বরের ভাতিজি রুমা আক্তার বলেন,আমার চাচা মঙ্গলবার রাতে সিএনজি অটোরিকশা গ‍্যারেজে রেখে বাসায় ফেরার পথে মীরহাজিরবাগের ইঞ্জিনিয়ার গলির সামনে ছিনতাইকারীদের কবলে পড়েন।আমার চাচাকে চাপাতি দিয়ে এলোপাথারি কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়।তিনি রাস্তার ওপর পড়ে থাকলে স্থানীয়রা আমাদেরকে খবর দেন।আমরা চাচাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসি। ছিনতাইকারীরা মাথা,বুক ও পিঠে কুপিয়ে তার কাছে থাকা ২৮ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102