শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

দিনাজপুরের গোর-এ-শহীদ ঈদগাহ ময়দান।

বিশেস প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

শনিবার(২৯ মার্চ) সরেজমিনে গোর-এ-শহীদ ময়দানে গিয়ে দেখা গেছে,ধোয়া-মোছা, পানি ছিটানোসহ শেষ মুহূর্তের প্রস্তুতিমূলক কার্যক্রম চলছে।মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওয়াচ টাওয়ার নির্মাণ করা হয়েছে। সুপেয় পানি ও অজুখানার ব্যবস্থা করা হয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী সোমবার উদযাপন করা হবে পবিত্র ঈদুল ফিতর। ঈদের জামাতের জন্য প্রস্তুত দেশের অন্যতম বৃহৎ ঈদগাহ ময়দান দিনাজপুরের গোর-এ-শহীদ। কর্তৃপক্ষের আশা,এবার কয়েক লাখ মুসল্লি এ ময়দানে ঈদের নামাজ আদায় করবেন।

দিনাজপুরের পুলিশ সুপার মো.মারুফাত হুসাইন বলেছেন,ঈদগাহ ময়দানে চার স্তরের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।র‌্যাব,পুলিশ ও আনসার সদস্য ছাড়াও স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করবেন।সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য ৩০টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ময়দানে প্রবেশের জন্য আছে ১৯টি গেট।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102