রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

মোংলায় চকলেট দেয়ার কথা বলে ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা,গ্রেফতার ১।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:

মোংলায় আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে খুলনার মোঃ আলী মোল্লা (৩৬) নামের স্থানীয় এক দিনমজুরকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত মোঃ আলী মোল্লা (৩৬) খুলনা সদরের মৃত মাজেদ মোল্লার ছেলে। সে কাজের তাগীদে পৌর শহরের বিভিন্ন এলাকায় বসবাস করে।
বুধবার (১৯ মার্চ) দুপুর সাড়ে ১২টায় পৌর শহরের পারহাউজ রোড এলাকায় এ ধর্ষণ চেষ্টা ঘটনা ঘটে। ঘটনায় খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত এলাকাবাসী অভিযুক্তকে গণধোলাই দেয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে মোংলা থানা পুলিশ। স্থানীয়রা জানান, চকলেট কিনে দেয়ার প্রলোভন দেখিয়ে দুপুরে ভুক্তভোগী শিশুটিকে মোংলা পোর্ট প্রাইমারি স্কুলের পার্শ্ববর্তী পুকুর পাড়ে কৌশলে ডেকে নেয় অভিযুক্ত ব্যক্তি। এরপর সুযোগ বুঝে শিশুটির ওপর পাশবিক নির্যাতনের চেষ্টা চালানো হয়। কিন্তু শিশুটির চিৎকারে স্থানীয়রা অভিযুক্ত আলীকে ধরে ফেলে। ছড়িয়ে পড়ে পুরো এলাকাজুড়ে। এতে স্থানীয়দের মাঝে তৈরি হয় উত্তেজনা। অভিযুক্তকে গণধোলাই দিয়ে তুলে দেওয়া হয় পুলিশের হাতে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102